May 19, 2026, 6:56 am
শিরোনামঃ
ঝিনাইদহে ভূমি সেবা মেলা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের প্রেস কনফারেন্স  ঝিনাইদহে যথা নিয়মে পশু জবাই ও কোরবানির চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু  স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে তত্বাবধায়ক সরকারের প্রধান করার কোনো প্রয়োজন নেই : আইনমন্ত্রী সামুদ্রিক নিরাপত্তা জোরদারে দেশীয় সক্ষমতাই হবে প্রধান শক্তি : প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা খুলনায় ঘরে সিধ কেটে ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে দুই ভাই নিহত ভারতকে পরমাণু হামলার হুঁশিয়ারি দিলো পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

জামালপুরে আইনজীবীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার পর লাশে আগুন দেওয়ার অভিযোগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জামালপুর শহরে স্ত্রীকে হত্যার পর পুড়ানোর চেষ্টার ঘটনায় পুলিশ একজন আইনজীবী স্বামীকে আটক করেছে।

৫ মার্চ রাতে ১টার দিকে শহরের দড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে ।

নিহত স্ত্রীর নাম তাহমিনা আক্তার তানিয়া। তিনি দুই সন্তানের জননী এবং তার স্বামী হোসেন তাইফুর সুপ্রীম কোর্টের আইনজীবী ছিলেন বলে স্বজনেরা জানিয়েছেন।

নিহত তাহমিনার ছোট ভাই তুহিন ফয়সাল জানান, ১৫ বছর আগে বিয়ে হওয়া তাহমিনা ও তাইফুরের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল।

তিনি বলেন, তাইফুর একজন মাদকাসক্ত ব্যক্তি ছিলেন। এর কারণে তাহমিনা বেশির ভাগ সময় বাবার বাড়িতে থাকতেন। ঘটনার দিন রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে তাহমিনা স্বামীর বাড়িতে যান। এরপরই এই নির্মম হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ জানায়, প্রতিবেশীরা ঘটনাটি বুঝতে পেরে খবর দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায় এবং পুলিশ মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত স্বামী তাইফুরকে আটক করা হয়।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন বলেন, পারিবারিক কলহের জের ধরে রাতের অন্ধকারে তাইফুর ধারালো অস্ত্রসহ বিভিন্ন জিনিস দিয়ে তাহমিনার উপর হামলা চালিয়ে হত্যা করেন। এরপর বিছানায় তাহমিনার মরদেহ রেখে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page