June 6, 2026, 7:24 pm
শিরোনামঃ
ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক   ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করেছে সরকার : তথ্যমন্ত্রী শোকজের জবাব না পেলে আদ-দ্বীনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী তিন দিনের সফরে কাল রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা কালো টাকা বৈধ করার উদ্যোগ থেকে সরকারকে সরে আসার আহ্বান জানালো টিআইবি পে-স্কেল বাস্তবায়নের দাবিতে আলটিমেটাম চাকরিজীবীদের রংপুর মেডিকেলে দালাল ধরে ড্রেন পরিষ্কার করালেন ছাত্রদল নেতা সাতক্ষীরায় সরকারি খাল দখল নিয়ে আওয়ামী লীগ-বিএনপি-জামায়াতের সংঘর্ষে ৮ জন আহত জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন
এইমাত্রপাওয়াঃ

ভূখণ্ড ব্যবহার করে হামলা না হলে প্রতিবেশী দেশগুলোতে আর আক্রমণ নয় : ইরানে প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ড থেকে ইরানের ওপর হামলা না হলে ভবিষ্যতে সেসব দেশে আর কোনো আক্রমণ চালানো হবে না বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে ইরানের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদ।

আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার দেওয়া এক বক্তব্যে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা করে পরিষদ এ সিদ্ধান্ত নিয়েছে। তিনি জানান, প্রতিবেশী দেশগুলো থেকে যদি ইরানের বিরুদ্ধে কোনো হামলা না হয়, তাহলে তেহরানও সেসব দেশের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেবে না।

ইরানের রাষ্ট্রীয় ও স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত বক্তব্যে তিনি সাম্প্রতিক হামলাগুলোর ঘটনায় প্রতিবেশী দেশগুলোর কাছে দুঃখপ্রকাশও করেন। পেজেশকিয়ান বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে পারস্পরিক সহযোগিতা ও সংযম জরুরি।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page