October 10, 2026, 8:03 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

ঈদ ও স্বাধীনতা দিবসের আলোকসজ্জা বাতিল করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জ্বালানি সাশ্রয়ের জন্য এবছর ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবসে দেশব্যাপী আলোকসজ্জা বাতিল করেছে সরকার। আজ (রোববার) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই দিবসগুলোতে আমরা ঐতিহ্যগতভাবে আলোকসজ্জা করে থাকি। উদ্ভূত পরিস্থিতিতে যাতে ফুয়েল ক্রাইসিস না হয় এবং কৃচ্ছতা সাধন করতে পারি সেজন্য এবার আলোকসজ্জা করা হবে না।

তিনি আরও বলেন, বিশ্বব্যাপী প্রেক্ষাপটের বিপরীতে জ্বালানি সাশ্রয়ের জন্য আমরা সারাদেশে আলোকসজ্জা বন্ধের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি।

মন্ত্রী বলেন, আগামী ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালন করা হবে অত্যন্ত ভাবগাম্ভীর্যের সঙ্গে। যথাযথ মর্যাদায় অতীতের মতো করেই আমরা দিনটি পালন করব। এখানে ধর্ম মন্ত্রণালয়েরও ভূমিকা আছে। তবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রধান লিড মিনিস্ট্রি হিসেবে দিবসটি পালন করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব হচ্ছে নিরাপত্তার সমস্ত বিষয়াদি দেখাশোনা করা।

সালাহউদ্দিন আহমদ বলেন, ২৬ মার্চ প্রত্যুষে সাভার স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য ও বিরোধীদলীয় নেতারাসহ অন্যান্য সামাজিক ও রাজনৈতিক সংগঠন। এই কর্মসূচি নিরাপদে সম্পন্ন এবং যাতায়াত ব্যবস্থা সহজতর করার বিষয়ে সমন্বয় করেছি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদযাত্রায় যাতে কোনো সমস্যা সৃষ্টি না হয়, আমরা সেদিকে বিশেষ মনোযোগ দিয়েছি। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বেশকিছু পদক্ষেপ নিয়েছি। একটি ফোকাল পয়েন্ট ঠিক করে দিয়েছি।

উদাহরণ হিসেবে তিনি জানান, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের দায়িত্বে যে অতিরিক্ত আইজিপি আছেন, তিনি ফোকাল পয়েন্ট হিসেবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে অন্যান্য ইউনিট, বিজিএমইএ, বিটিএমইএ, বিকেএমইএ নেতা, শ্রমিক প্রতিনিধিদের এবং সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সঙ্গে সমন্বয় করবেন।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page