June 27, 2026, 3:56 am
শিরোনামঃ
রাতে ফিরছেন প্রধানমন্ত্রী ; শোডাউন না করার নির্দেশ শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আশাবাদী প্রধানমন্ত্রী ধরার পর হেরোইন কিভাবে যেন আটা-ময়দা হয়ে যায় : স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালাল মাজারে পাট মন্ত্রীর নেতৃত্বে ১২ জনের কমিটি মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা অন্তত এক টাকা হলেও বাড়াতে হবে : ফজলুর রহমান পাবনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আহত কুমিল্লায় পূর্ব শত্রুতার জেরে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ  যুক্তরাজ্যে ১ কোটি পাউন্ড কর দিয়ে শীর্ষ করদাতার তালিকায় রাজা চার্লস হরমুজ প্রণালিতে ইরানের হামলা ; আটকে পড়া হাজারো নাবিকের উদ্ধার অভিযান স্থগিত আফগানিস্তানে সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে দোস্ত এইডের উদ্যোগে ১৭০ পরিবারের মাঝে ইফতার ও রোজার খাদ্যসামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার : নিজস্ব প্রতিবেদক, মহেশপুর : ঝিনাইদহের মহেশপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে ১৭০টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ইফতার ও রোজার খাদ্যসামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি।

আজ ৮ মার্চ রবিবার সকালে উপজেলার দত্তনগর মাল্টিপ্লিকেশন ফার্ম মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির নির্বাহী সদস্য সাব্বির সামী মুহিতের সভাপতিত্বে এবং সোসাইটির এক্সিকিউটিভ সদস্য রমজান আলী ও তৈলটুপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসিফ আল ফারুকীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমলুম বাংলা সংস্থার প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি অধ্যাপক মোহাম্মদ খায়রুল বাশার এবং এবলুম বাংলার সভাপতি ও শিকড় সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা শাহাজাহান সিরাজ।

অনুষ্ঠানে বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করে।

শেষে উপস্থিত দুস্থ ও অসহায় ১৭০টি পরিবারের মাঝে ইফতার ও রোজার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

আজকের বাংলা তারিখ



Our Like Page