July 26, 2026, 7:55 am
শিরোনামঃ
মাগুরার শালিখা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে : আইনমন্ত্রী বস্তুনিষ্ঠ ও ডেটাভিত্তিক তথ্যের ভিত্তিতেই পরিচালিত হয় প্রকৃত সাংবাদিকতা : তথ্যমন্ত্রী নেত্রকোণায় ‘বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস’ পালিত চট্টগ্রামে ডিবির অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ২ জন আটক গোপনে যুদ্ধবিমান পাঠিয়ে প্রথমবারের মতো ইরানে হামলা চালালো বাহরাইন ও কুয়েত আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিল ভেনেজুয়েলা ইরানে কঠোর হামলার কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

নারায়ণগঞ্জে কর্তব্যরত পুলিশের কাছ থেকে পিস্তল ছিনতাই

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় দায়িত্ব পালনকালে এক পুলিশ সদস্য ছিনতাইয়ের শিকার হয়েছেন। এ সময় ছিনতাইকারীরা তার কাছে থাকা সরকারি পিস্তলও ছিনিয়ে নিয়ে গেছে।

সোমবার (৯ মার্চ) ভোর পৌনে ৬টার দিকে বঙ্গবন্ধু সড়কের নিতাইগঞ্জ এলাকায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, লুৎফর রহমান নামে ওই পুলিশ সদস্য সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দায়িত্ব পালনের সময় তিনি টয়লেট ব্যবহারের জন্য কিছুক্ষণ দলের অন্যান্য সদস্যদের থেকে আলাদা হয়ে পড়েন। তখন তার সঙ্গে ব্যক্তিগত মোটরসাইকেলও ছিল।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার জানান, তিনজন ছিনতাইকারী লুৎফর রহমানের পথরোধ করেন। পরে তারা তার কাছে থাকা সরকারি পিস্তল ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যান। ঘটনার সময় তিনি পুলিশের পোশাক পরিহিত ছিলেন।

স্থানীয়দের দাবি, নিতাইগঞ্জ এলাকার ওই অংশটি দীর্ঘদিন ধরেই ছিনতাইপ্রবণ হিসেবে পরিচিত। আশপাশে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর ভবন ও দুটি সরকারি হাসপাতাল থাকলেও ভোর কিংবা গভীর রাতে পথচারীরা প্রায়ই ছিনতাইয়ের শিকার হন।

ঘটনার বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার বলেন, ছিনতাই ও অস্ত্র লুটের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page