September 27, 2026, 1:07 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

গোপালগঞ্জে মাদকের টাকার জন্য আইফোন ছিনিয়ে বন্ধুকে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গোপালগঞ্জের মুকসুদপুরে আইফোন মোবাইল ও নগদ টাকার লোভে সিয়াম মোল্যা (১৪) নামে এক কলেজছাত্রকে হত্যা করেছে তারই চার বন্ধু। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, গত শনিবার (৭ মার্চ) থেকে সিয়াম নিখোঁজ ছিল। পরে সোমবার (৯ মার্চ) রাত প্রায় ১১টার দিকে উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের ঝুটিগ্রাম এলাকার একটি পুকুরে কচুরিপানার নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত সিয়াম মোল্যা ঝুটিগ্রাম গ্রামের ইতালি প্রবাসী লিখন মোল্যার ছেলে এবং মুকসুদপুর কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। মায়ের মৃত্যুর পর তিনি নানাবাড়িতে থাকতেন।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, সিয়ামের কাছে একটি আইফোন ও কিছু নগদ টাকা ছিল। সেই ফোন বিক্রি ও টাকা ছিনিয়ে নিয়ে মাদকের টাকা জোগাড়ের উদ্দেশ্যে তার চার বন্ধু হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী তাকে হত্যা করে মরদেহ পুকুরের কচুরিপানার নিচে লুকিয়ে রাখা হয়।

এ ঘটনায় ঝুটিগ্রাম গ্রামের শাহীন মিয়ার ছেলে দিদার (১৪) এবং বাঁশবাড়ীয়া গ্রামের টিটুল মুন্সীর ছেলে পারভেজ মুন্সীকে (১৫) গ্রেপ্তার করা হয়েছে। অন্য দুইজনকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয়রা জানান, তুচ্ছ একটি মোবাইল ফোন ও মাদকের টাকার জন্য বন্ধুর হাতে বন্ধু হত্যার এই ঘটনা এলাকায় গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি করেছে। এলাকাবাসী ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page