October 10, 2026, 8:19 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামী বৃহস্পতিবার জাতীয় সংসদে বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি জানান, দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের পর দেশের গণতান্ত্রিক যাত্রায় এই অধিবেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বুধবার (১১ মার্চ) দুপুরে জাতীয় সংসদ ভবন থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ক্ষমতাসীন দলের সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় সংসদের এই অধিবেশন জাতীয় জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ ১৬-১৭ বছরের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে দেশ গণতান্ত্রিক উত্তরণের পথে এসেছে। বৃহস্পতিবার সেই ঐতিহাসিক দিনের সূচনা হবে এবং গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি জানান, অধিবেশনের শুরুতে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী স্বাগত বক্তব্য রাখবেন। স্পিকার ও ডেপুটি স্পিকার এখনো চূড়ান্ত না হওয়ায় বিধি অনুযায়ী একজন সদস্যকে সভাপতিত্বের জন্য আহ্বান করা হবে। তার সভাপতিত্বে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে।

এরপর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পাঠ করাবেন। পরে আবার সংসদের অধিবেশন বসবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, পরবর্তী অধিবেশনে সভাপতিমণ্ডলীর প্যানেল চূড়ান্ত করা হবে। এরপর শোক প্রস্তাব উত্থাপন ও তার ওপর আলোচনা হবে। আইনমন্ত্রী ১৩৩টি অধ্যাদেশ উপস্থাপন করবেন। পাশাপাশি বিজনেস অ্যাডভাইজারি কমিটিসহ কয়েকটি সংসদীয় কমিটি গঠন করা হবে।

সবশেষে রাষ্ট্রপতি জাতীয় সংসদে ভাষণ দেবেন। রাষ্ট্রপতির ভাষণের পর দিনের অধিবেশন মুলতবি করা হবে।

দলীয় সূত্রে জানা গেছে, সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধিবেশনের শুরুতে কে সভাপতিত্ব করবেন এসব বিষয় নিয়ে বৈঠকে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page