August 18, 2026, 8:09 pm
শিরোনামঃ
যশোরে কুখ্যাত মাদক ব্যবসায়ী মহাসিনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে ৭৭ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক  যশোরের শার্শায় বিতর্কিত নিয়োগ বাতিলের দাবিতে স্কুলের সামনে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা সংযোজন মহাসড়কে এআই ক্যামেরা চালু হলে চাঁদাবাজি কমবে : স্বরাষ্ট্রমন্ত্রী খেলাধুলার মাধ্যমেই নতুন নেতৃত্ব তৈরি হবে : শিক্ষামন্ত্রী নজরদারিতে শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ; স্ক্রিনশট যাবে মাউশিতে নোয়াখালীতে মার্কেটে আগুন ; নারী ও শিশুসহ ১৫ জন উদ্ধার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে মিললো ওয়ান শুটারগান ও গুলি ২৪ ঘণ্টায় হুথিদের ওপর ১৩৩টি সামরিক অভিযান করলো ইয়েমেন
এইমাত্রপাওয়াঃ

আঞ্চলিক যুদ্ধ শিগগিরই নতুন পর্যায়ে প্রবেশ করবে : ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলা বৃহস্পতিবার (১২ মার্চ) পর্যন্ত ১৩ দিনে গড়ালো। এতে এখন পর্যন্ত ইরানে নিহতের সংখ্যা এক হাজার ৭০০ ছাড়িয়েছে। সেই সঙ্গে আহত হয়েছে হাজারের বেশি। তবে এখন পর্যন্ত যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ পাওয়া যাচ্ছে না। এমন পরিস্থিতির মধ্যে হুঁশিয়ার বার্তা দিলো ইরান।

দেশটি হুমকি দিয়েছে যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত হামলার কারণে চলমান যুদ্ধ ‘শিগগিরই নতুন পর্যায়ে’ প্রবেশ করবে। ইরানের নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তা আল জাজিরার কাছে এ সতর্কবার্তা তুলে ধরেন।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, শিগগিরই আঞ্চলিক যুদ্ধ নতুন এক পর্যায়ে প্রবেশ করবে। শুরু থেকেই আমরা বলেছি, যুক্তরাষ্ট্র যদি এমন ভুল করে, পরিস্থিতি আরও অনেক জটিল হয়ে উঠবে।

তিনি আরও বলেছেন, শিগগিরই আরেকটি গুরুত্বপূর্ণ প্রণালির পরিণতিও হরমুজ প্রণালির মতো হবে।

নাম না জানিয়ে ইরানের এই কর্মকর্তা বলেন, তেহরানের নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়ন হচ্ছে। আমাদের হাতে এখনও খেলার মতো অনেক তাস বাকি রয়েছে।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page