September 27, 2026, 12:10 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

পাবনায় আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাবনার চাটমোহরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে দু’জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাত প্রায় ৮টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের খতবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন—গ্রামের রমজান আলীর ছেলে সাজেদুর রহমান এবং রেজাউল করিমের ছেলে নাঈম উদ্দিন।

স্থানীয় সূত্রে জানা যায়, তারাবি নামাজের সময় গ্রামবাসী মসজিদে যাওয়ার পথে হঠাৎ একদল সশস্ত্র ব্যক্তি ২-৩ রাউন্ড গুলি ছোড়ে। পরে দেখা যায়, গুলিতে সাজেদুর রহমানের পেটে এবং নাঈম উদ্দিনের হাতে গুলি লেগেছে। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহতদের উদ্ধার করে প্রথমে পাবনা হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। রাত সাড়ে ১০টা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছিল।

মূলগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন দাবি করেন, মূলত জামাল নামের একজনকে লক্ষ্য করে গুলি করা হয়েছিল। তবে তিনি অক্ষত থাকলেও তার পাশে থাকা দু’জন গুলিবিদ্ধ হন। তিনি অভিযোগ করেন, গত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকের পক্ষে থাকা কয়েকজন এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে এবং তাদের গ্রেপ্তারের দাবি জানান।

এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। কারা গুলি চালিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page