September 20, 2026, 4:25 am
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ন্যাটোর সঙ্গে সম্পর্ক নেই : জার্মান সরকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা দিয়ে শুরু হওয়া মধ্যপ্রাচ্যের যুদ্ধের সঙ্গে ন্যাটোর ‘কোনো সম্পর্ক নেই’ এবং এটি ‘ন্যাটোর যুদ্ধ নয়’ বলে সোমবার জানিয়েছেন ফ্রিডরিশ মের্র্ৎসের মুখপাত্র।

ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, চীন ও ব্রিটেনসহ বিভিন্ন দেশকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিরাপদ রাখতে সহায়তা করার আহ্বান জানান। ইরান এই গুরুত্বপূর্ণ নৌপথটি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জাহাজ চলাচলের জন্য বন্ধ ঘোষণা করেছে।

পরে তিনি ন্যাটো মিত্রদের ওপর আরও চাপ বাড়িয়ে ফিন্যান্সিয়াল টাইমস পত্রিকাকে বলেন, যদি জোটের সদস্যরা প্রণালীটি পুনরায় খুলে দেওয়ার জন্য নিজেদের দায়িত্ব পালন না করে, তবে ন্যাটোর ভবিষ্যৎ ‘খুবই খারাপ’ হবে।

নিয়মিত এক সংবাদ ব্রিফিংয়ে মের্ৎসের মুখপাত্র স্টেফান কর্নেলিয়ুস বলেন, ‘ন্যাটো মূলত ভূখণ্ড রক্ষার জন্য একটি প্রতিরক্ষা জোট’ এবং বর্তমান পরিস্থিতিতে ন্যাটো মোতায়েনের ‘কোনো ম্যান্ডেট নেই’।

একই ব্রিফিংয়ে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, জার্মানি জানতে চায়, ইরানে সামরিক লক্ষ্য কখন অর্জিত হয়েছে বলে মনে করছেন ইসরাইল ও যুক্তরাষ্ট্র।

শুক্রবার মের্ৎস বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ ‘যত দ্রুত সম্ভব’ শেষ হওয়া উচিত, কারণ এই সংঘাত ‘কারও উপকারে আসে না এবং অর্থনৈতিকভাবে অনেককে ক্ষতিগ্রস্ত করে, আমাদেরও।’

সোমবার আলাদা এক ব্রিফিংয়ে জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বোরিস পিস্তোরিয়ুস বলেন, জার্মানি চায় সংশ্লিষ্ট সবাই যেন ‘আরও সামরিক উত্তেজনা বৃদ্ধি’ ঠেকাতে কাজ করে।

তিনি বলেন, জার্মানি এই যুদ্ধে কোনো সামরিক অংশগ্রহণ করবে না। তবে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ নৌযান চলাচল নিশ্চিত করতে কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন দিতে বার্লিন প্রস্তুত।

পিস্তোরিয়ুস বলেন, ‘আমরা এমন একটি পরিস্থিতির মুখোমুখি হয়েছি, যা আমরা উসকে দিইনি… কোনো ধরনের পরামর্শ ছাড়াই এই যুদ্ধ শুরু হয়েছে।’

তিনি আরও বলেন, জার্মানির প্রধান দায়িত্ব ‘পূর্বাঞ্চলীয় ফ্রন্ট এবং উচ্চ উত্তরের’ নিরাপত্তা নিশ্চিত করা। ‘আমরা সেই দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু বিশ্বের সর্বত্র একসঙ্গে উপস্থিত থাকা আমাদের পক্ষে সম্ভব নয়।’

ট্রাম্পের আহ্বানের প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, ‘হরমুজ প্রণালীতে ইউরোপের হাতে গোনা কয়েকটি ফ্রিগেট থেকে ডোনাল্ড ট্রাম্প ঠিক কী আশা করেন, যা শক্তিশালী মার্কিন নৌবাহিনী একাই সামলাতে পারছে না? এ প্রশ্নই আমি নিজেকে করছি।’

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page