August 25, 2026, 2:45 pm
শিরোনামঃ
মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী সংসদে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন করলো সরকার রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার পদে আব্দুল মুহিতকে নিয়োগ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা গাজীপুরে চাকরির প্রলোভনে ডেকে যুবককে হত্যা ; ২৭ দিন পর ড্রেন থেকে লাশ উদ্ধার ঝিনাইদহে টিসিবির পণ্য নিয়ে বিরোধের জেরে রড-হাতুড়ির আঘাতে বৃদ্ধ নিহত সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে সিরিয়াকে সরালো মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার বিপরীতে একজোট হচ্ছে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া আমার ছেলেকে হত্যার চেষ্টা করেছে ইরান : নেতানিয়াহু
এইমাত্রপাওয়াঃ

খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খুলনা মহানগরীর দৌলতপুরে দিনে দুপুরে দুর্বৃত্তদের গুলিতে রাশিফুল আনাম রাশু (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর দৌলতপুর কেডিএ কল্পতরু মার্কেটের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত রাশু খুলনা মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক এবং ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শরিফুল আনামের পুত্র।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন রায় হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, কারা এবং কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় রাশিফুল আনাম রাশু কল্পতরু মার্কেটের ভেতরে একটি দোকানে বসে কেরাম খেলছিলেন। এ সময় হঠাৎ দুই-তিনজন অজ্ঞাতপরিচয় যুবক হেঁটে এসে তাকে লক্ষ্য করে উপর্যুপরি গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘাতকদের ছোঁড়া তিনটি গুলি রাশুর মাথা ও ঘাড়ে বিদ্ধ হয়। গুলির শব্দে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে মার্কেটের দোকানপাট বন্ধ হয়ে যায়।

রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশরাফ জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আলামত সংগ্রহ করা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page