March 20, 2026, 12:05 pm
শিরোনামঃ
বঙ্গভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি বিটিভি এখনো পুরোপুরি জনগণের আস্থা অর্জন করতে পারেনি : তথ্যমন্ত্রী ঈদের ছুটিতে পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ের রেকর্ড ময়মনসিংহে চুলার ভেতর থেকে চার বছরের শিশুকন্যা লাশ উদ্ধার ফরিদপুরের চা খাওয়া নিয়ে মধ্যরাতে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে ১০ জন আহত সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপন হচ্ছে ঈদুল ফিতর ইসরায়েল ও যুক্তরাষ্ট্র পুরো বিশ্বকে রক্ষা করছে : নেতানিয়াহু পুরোদমে ক্ষেপণাস্ত্র তৈরি চালিয়ে যাচ্ছে ইরান ব্যারেলপ্রতি ১৮০ ডলার ছাড়াতে পারে তেলের দাম প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
এইমাত্রপাওয়াঃ

ফরিদপুরের চা খাওয়া নিয়ে মধ্যরাতে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে ১০ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মধ্যরাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দিবাগত মধ্যরাতে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোপীনাথপুর গ্রামে ইসমাইল মুন্সি ও চুন্নু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার রাতে চুন্নু মিয়ার ছেলে ইব্রাহিম ও ইসমাইল মুন্সির ছেলে ফুহাদের চা খাওয়ার বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়।

এর জের ধরে মধ্যরাতে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র হাতে নিয়ে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, সংঘর্ষের খবর আমার জানা নেই। তবে গ্রামবাসীর অভিযোগ পুলিশকে ফোন দিলেও ঘটনা স্থলে আসেনি তারা।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page