September 18, 2026, 3:33 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

তারা আমাদের আবাও উপনিবেশ বানাতে চায় : ব্রাজিলের প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা উন্নয়নশীল দেশগুলোর প্রতি উন্নত দেশগুলোর ‘নব্য ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গি’র তীব্র সমালোচনা করেছেন।

শনিবার (২১ মার্চ) কলম্বিয়ার বোগোতায় লাতিন আমেরিকান ও ক্যারিবীয় রাষ্ট্রগুলোর জোট ‘সিইএলএসি’এর ১০ম সম্মেলনে ভাষণ দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।

যদিও তিনি সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম উচ্চারণ করেননি, তবে তার বক্তব্যে ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক কর্মকাণ্ড যেমন ৩ জানুয়ারি ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে তুলে নেওয়া এবং কিউবার ওপর জ্বালানি অবরোধের স্পষ্ট ইঙ্গিত ছিল। লুলা প্রশ্ন তোলেন, ‘কারো পক্ষে এটা ভাবা সম্ভব নয় যে তারা অন্য দেশের মালিক। কিউবা আর ভেনেজুয়েলার সঙ্গে যা করা হচ্ছে, তা কি গণতান্ত্রিক?’

বামপন্থী এই বিশ্বনেতা আফ্রিকার প্রতিনিধিদের উপস্থিতিতে আয়োজিত এক উচ্চপর্যায়ের ফোরামে বলেন যে, ঐতিহাসিকভাবে এই অঞ্চলের দেশগুলো সোনা, রুপা, হীরা এবং খনিজ সম্পদের জন্য লুণ্ঠিত হয়েছে।

তিনি সতর্ক করে বলেন, ‘আমাদের যা কিছু ছিল তা কেড়ে নেওয়ার পর এখন তারা আমাদের কাছে থাকা বিরল খনিজ এবং দুর্লভ মৃত্তিকার (রেয়ার আর্থ) মালিক হতে চায়। তারা আমাদের আবার উপনিবেশ বানাতে চায়।’ ব্রাজিলের দুর্লভ খনিজ সম্পদের ভাণ্ডারের প্রতি যুক্তরাষ্ট্রের গভীর আগ্রহের প্রেক্ষাপটে লুলার এই মন্তব্যকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। উল্লেখ্য, গত বছর ট্রাম্প প্রশাসন ব্রাজিলের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছিল।

ভাষণকালে লুলা ইরান ও ইরাক যুদ্ধের মধ্যে একটি সমান্তরাল রেখা টেনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বর্তমান সামরিক অভিযানের সমালোচনা করেন। তিনি ২০০৩ সালে গণবিধ্বংসী অস্ত্র উদ্ধারের অজুহাতে ইরাক আক্রমণের প্রসঙ্গ টেনে বলেন, ‘পারমাণবিক বোমা তৈরির অজুহাতে এখন ইরান আক্রমণ করা হয়েছে।

সাদ্দাম হোসেনের রাসায়নিক অস্ত্রগুলো কোথায় ছিল? কে সেগুলো খুঁজে পেয়েছিল?’ গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান যুদ্ধের এই পর্যায়কে তিনি ওয়াশিংটনের পুরনো হস্তক্ষেপবাদী নীতির পুনরাবৃত্তি হিসেবে অভিহিত করেছেন। তিনি সাফ জানিয়ে দেন যে, কোনো দেশের আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন বা বাইরের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না।

লুলা এবং কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো—উভয়ই বিশ্বজুড়ে চলমান সংঘাত থামাতে জাতিসংঘের ‘চরম ব্যর্থতা’র তীব্র নিন্দা জানিয়েছেন। লুলা বলেন, গাজা, ইউক্রেন এবং ইরানের পরিস্থিতি প্রমাণ করে যে জাতিসংঘ তার মূল উদ্দেশ্য অর্জনে পুরোপুরি ব্যর্থ হয়েছে।

তিনি আবারও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কারের দাবি জানান, যেখানে পাঁচটি স্থায়ী সদস্য দেশের ভেটো ক্ষমতার কারণে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। পেত্রো তার বক্তব্যে যোগ করেন যে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধ থামানোর জন্য যে সংস্থাটি তৈরি হয়েছিল, সেটি এখন কেবল যুদ্ধের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।

আগামী অক্টোবরে ব্রাজিলের নির্বাচনে চতুর্থ মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া লুলা দক্ষিণ গোলার্ধের দেশগুলোর সার্বভৌমত্ব রক্ষায় সোচ্চার ভূমিকা পালন করছেন। তবে কলম্বিয়ার এই সম্মেলনে লাতিন আমেরিকার সব দেশের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত না থাকায় মহাদেশটির গভীর রাজনৈতিক বিভাজনও স্পষ্ট হয়ে উঠেছে।

সম্মেলনে ব্রাজিল, উরুগুয়ে, বুরুন্ডি ও কলম্বিয়ার প্রেসিডেন্ট এবং গায়ানা ও সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইনসের প্রধানমন্ত্রীসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন। লুলার এই জ্বালাময়ী বক্তব্য মূলত ট্রাম্পের ‘মনরো ডকট্রিন’ বা লাতিন আমেরিকায় মার্কিন প্রভাব বলয় পুনর্প্রতিষ্ঠার চেষ্টার বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরোধ হিসেবে দেখা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page