October 18, 2026, 12:17 pm
শিরোনামঃ
সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার
এইমাত্রপাওয়াঃ

নারায়ণগঞ্জে মাদক কারবারিকে সংশোধনের জন্য চিল্লায় পাঠালেন এমপি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এক ব্যক্তিকে ৪০ দিনের জন্য তাবলিগের চিল্লায় পাঠানো হয়েছে। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের ‘মাদক ও ডাকাতমুক্ত আড়াইহাজার’ গড়ার উদ্যোগের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

চিল্লায় পাঠানো ব্যক্তি মঞ্জুর হোসেন (৩৮) আড়াইহাজার পৌরসভার বাঘানগর এলাকার বাসিন্দা এবং মোজাম্মেল হকের ছেলে।

স্থানীয়দের অভিযোগ, মঞ্জুর দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় এর আগে তিনি দুইবার কারাভোগ করলেও মুক্তির পর আবারও একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।

স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার রাতে মাদক ব্যবসার অভিযোগে অতিষ্ঠ এলাকাবাসী তার বাড়ি ঘেরাও করেন। পরে বিষয়টি সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের নজরে আনা হলে, তার পক্ষ থেকে ছোট ভাই রাকিবুল ইসলাম রাকিব ঘটনাস্থলে যান। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে মঞ্জুরকে সংশোধনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়।

এরপর সংসদ সদস্যের পক্ষ থেকে তাকে ৫০ হাজার টাকা দেওয়া হয় এবং ৪০ দিনের জন্য তাবলিগের চিল্লায় পাঠানো হয়, যাতে তিনি মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।

এ বিষয়ে রাকিবুল ইসলাম রাকিব বলেন, “মাদক ও অপরাধমুক্ত আড়াইহাজার গড়তে হলে শুধু আইন প্রয়োগ নয়, সংশোধনের সুযোগও প্রয়োজন।”

চিল্লায় যাওয়ার আগে মঞ্জুর হোসেন বলেন, “আমি আমার ভুল বুঝতে পেরেছি। এলাকাবাসী আমাকে যে সুযোগ দিয়েছে, তা কাজে লাগাতে চাই। ভবিষ্যতে ভালো পথে চলতে চাই।”

এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, আড়াইহাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান সালাউদ্দিন ডালিম, সাবেক যুবদল নেতা আলী আজগর এবং সাবেক কাউন্সিলর আমিনুল ইসলাম সুমনসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page