October 18, 2026, 12:17 pm
শিরোনামঃ
সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার
এইমাত্রপাওয়াঃ

নওগাঁয় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে স্বামীর ছুরিকাঘাতে আফসানা মিমি (২৮) নামে এক নারীর মৃত্যু অভিযোগ উঠেছে। অভিযুক্ত স্বামী সাদ্দাম হোসেন ওরফে সাগরকে (৩০) আটক করেছে পুলিশ।

শনিবার (২৮ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার বকাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সাদ্দাম হোসেন উপজেলা সদর মধ্যবাজার গ্রামের জান মোহাম্মদের ছেলে।

জানা যায়, গত ১৬ মার্চ পারিবারিক বিরোধের জেরে সাদ্দাম হোসেন তার স্ত্রীকে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ‌্য হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার তার মৃত্যু হয়।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, আফসানা মিমিকে হত্যা ঘটনায় শনিবার দিবাগত রাতে অভিযুক্ত সাদ্দাম হোসেনকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। আজ রোববার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

 

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page