July 26, 2026, 5:19 am
শিরোনামঃ
মাগুরার শালিখা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে : আইনমন্ত্রী বস্তুনিষ্ঠ ও ডেটাভিত্তিক তথ্যের ভিত্তিতেই পরিচালিত হয় প্রকৃত সাংবাদিকতা : তথ্যমন্ত্রী নেত্রকোণায় ‘বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস’ পালিত চট্টগ্রামে ডিবির অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ২ জন আটক গোপনে যুদ্ধবিমান পাঠিয়ে প্রথমবারের মতো ইরানে হামলা চালালো বাহরাইন ও কুয়েত আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিল ভেনেজুয়েলা ইরানে কঠোর হামলার কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সীতাকুণ্ডে একটি তেলের ডিপোতে অভিযান চালিয়ে মজুদকৃত ৩টি লরি ট্যাংকে ২৫ হাজার লিটার অবৈধ ডিজেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩০ মার্চ) রাতে উপজেলা সলিমপুর সিডিএ আবাসিক গেট সংলগ্ন এলাকায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। এতে নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম।

জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী সিন্ডিকেট চক্র উক্ত ডিপোকে কেন্দ্র করে অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও সরবরাহ করে আসছিল।

স্থানীয়রা জানান, দিনের বেলায় ডিপোটির কার্যক্রম সীমিত থাকলেও রাতের আঁধারে তেল আনা-নেওয়া হতো বেশি।

উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধকে কেন্দ্র করে কেউ যাতে তেলের সংকট তৈরি করতে না পারে এজন্যই আগামীতে আরও কঠোর অভিযান চলবে।

মডেল থানার অফিসার ইনচার্জ মো. মহিনুল ইসলাম জানান, অবৈধ মজুত ও ব্যবসার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে খুব দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার হবে।

 

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page