July 26, 2026, 5:15 am
শিরোনামঃ
মাগুরার শালিখা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে : আইনমন্ত্রী বস্তুনিষ্ঠ ও ডেটাভিত্তিক তথ্যের ভিত্তিতেই পরিচালিত হয় প্রকৃত সাংবাদিকতা : তথ্যমন্ত্রী নেত্রকোণায় ‘বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস’ পালিত চট্টগ্রামে ডিবির অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ২ জন আটক গোপনে যুদ্ধবিমান পাঠিয়ে প্রথমবারের মতো ইরানে হামলা চালালো বাহরাইন ও কুয়েত আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিল ভেনেজুয়েলা ইরানে কঠোর হামলার কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

নারায়ণগঞ্জে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার তেল জব্দ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুটি পৃথক অভিযানে অবৈধভাবে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। একইসঙ্গে এ ঘটনায় দুই ব্যক্তিকে পৃথকভাবে দুই মাস ও একমাস করে কারাদণ্ডসহ জরিমানা করা হয়।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের গোদনাইল মেঘনা ডিপোর পাশে একটি অটোরিকশার গ্যারেজ থেকে ৯ হাজার ১০০ লিটার ডিজেল ও দিবাগত রাত ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের মেঘনা ডিপো সংলগ্ন বাসস্ট্যান্ড রোড এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে চার হাজার ৮৮০ লিটার ডিজেল জব্দ করা হয়।

এ অভিযান শেষে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করে রাশেদ খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন এবং নারায়ণগঞ্জ ৬২ বিজিবি ব্যাটালিয়ন দুটি পৃথক অভিযানে যথাক্রমে ৯ হাজার ১০০ লিটার ও চার হাজার ৮৮০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে।

তিনি বলেন, সিদ্ধিরগঞ্জের গোদনাইল মেঘনা ডিপোর পাশে একটি অটোরিকশার গ্যারেজে অভিযান চালিয়ে ৯ হাজার ১০০ লিটার অবৈধভাবে মজুত করে রাখা ডিজেল জব্দ করা হয়। এই ডিজেলের দায়িত্বে ছিলেন সিফাত গাজী নামে এক ব্যক্তি, তিনি কোনও সদুত্তর দিতে না পারায় তাকে বাংলাদেশ পেট্রোলিয়াম আইনে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ছয় হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

তিনি আরও বলেন, পরে সিদ্ধিরগঞ্জের মেঘনা ডিপো সংলগ্ন বাসস্ট্যান্ড রোড এলাকায় একটি বাড়িতে অভিযান পরিচালনা করে চার হাজার ৮৮০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত নাসিরকে (৫০) আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এসময় অভিযানে নারায়ণগঞ্জ ৬২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত,

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page