April 4, 2026, 10:02 pm
শিরোনামঃ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন জুলাই সনদ নিজেই স্বতন্ত্র ও স্বকীয় এবং কার্যকরী : আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী হাম টিকাদান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত সুনামগঞ্জে ফেসবুকে কমেন্ট করার জেরে সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিমান ঠেকাতে নতুন অ্যাম্বুশ কৌশল ইরানের সৌদির মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল : আইআরজিসি মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পুতিন ও এরদোয়ান ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

শেখ হাসিনার থেকে কোনো চিঠি পায়নি প্রসিকিউশন : চিফ প্রসিকিউটর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার পক্ষে একটি ব্রিটিশ আইন সেবাদানকারী প্রতিষ্ঠান চিঠি দিয়েছে এমন তথ্য সংবাদমাধ্যমের মাধ্যমেই জানার কথা জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, না, আমাদের কাছে এ ধরনের কোনো চিঠি আসেনি। আমরা নিজেরাও এ বিষয়ে কিছু জানি না। আপনাদের মাধ্যমেই জানতে পারছি, কিংসলে ন্যাপলে নামে একটি প্রতিষ্ঠান এমন কোনো চিঠি দিয়েছে।

তিনি আরও বলেন, আপনাদের (সাংবাদিকদের) মাধ্যমে যে কপিটা পেয়েছি, সেখানে লেখা আছে—ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাড্রেস করা হয়েছে। নিচে আবার লেখা ‘ডিয়ার আইসিটি’। একটি অ্যাবস্ট্রাক্ট পারসনকে ‘ডিয়ার আইসিটি’ বলা হয়েছে।

এরপর ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল কী, এর অ্যাড্রেসটা কী—সেগুলোও উল্লেখ নেই। যদি এটা লন্ডনভিত্তিক কোনো ফার্ম হয়, তাহলে তো এ ধরনের ভাষা ব্যবহারের কথা না।

চিঠিদাতা প্রতিষ্ঠানের কোনো ওয়েবসাইটের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি বলে দাবি করে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, বিচার চলাকালে, বিশেষ করে প্রভাবশালী ব্যক্তিদের বিচার যখন হচ্ছে, তখন ‘কিংসলে-পিংসলে’ ধরনের বিভিন্ন প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে সংবাদমাধ্যম ও জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা থাকতে পারে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারো এমন চিঠি দেওয়ার সুযোগ আছে কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “কোনো সুযোগই নেই। একেবারেই নেই। তিনি কীভাবে এই ধরনের কোনো ফার্মকে নিয়োগ দেবেন? আর যদি দিয়েও থাকেন, তাহলে সেই প্রতিষ্ঠানের আইনগত সত্তা কোথায়, যে তারা এ ধরনের চিঠি দেবে?”

তিনি আরও বলেন, এ ধরনের কার্যক্রম বরং আদালত কনটেম্পটের (অবমাননা) শামিল হতে পারে। পাশাপাশি চিঠির প্রথম লাইনে ‘উই অ্যাক্ট অন বিহাফ অফ শেখ হাসিনা’ লেখা উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, এটি কি তাহলে শেখ হাসিনার পক্ষে কোনো লবিং কার্যক্রম কিনা!

চিফ প্রসিকিউটর বলেন, তো সেটা যদি উনি লবিস্ট হন, তাহলে তো বোঝাই যায়—এইগুলো খুব উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হচ্ছে, ট্রাইব্যুনালকে বিতর্কিত করা বা আলোচনায় রাখার জন্য তারা হয়তো এমনটা করছে। আমরা এসব খুব একটা আমলে নিচ্ছি না, এগুলো নিয়ে আমরা মোটেও কনসার্ন না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার স্বাভাবিক গতিতেই কার্যক্রম চালিয়ে যাবে। আমরা যারা প্রসিকিউশনে কাজ করছি, এসব বিষয় নিয়ে কথা বলা বা ভাবার মতো আমাদের সময় বা সুযোগ নেই।

প্রসঙ্গগত, গত সোমবার (৩০ মার্চ) লন্ডনভিত্তিক প্রখ্যাত আইনি প্রতিষ্ঠান কিংসলি ন্যাপলি এলএলপি আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হিসেবে রায় বাতিল চেয়ে ট্রাইবুনালের ই-মেইলে চিঠি পাঠায়। এদিন ট্রাইবুনালের প্রসিকিউশন জুলাই আন্দোলনে ১৩ জন নিহতের ঘটনায় সাবেক মন্ত্রী হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে। একই সঙ্গে হাসানুল হক ইনুর বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডের মামলায় পুনঃতদন্ত চেয়ে তার আইনজীবীরা আবেদন জানিয়েছেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page