May 5, 2026, 3:24 pm
শিরোনামঃ
এইমাত্রপাওয়াঃ

ইরানকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনার মধ্যে ইরান যুক্তরাষ্ট্রের জাহাজে হামলা চালালে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে দুই দেশের মধ্যে চলমান যুদ্ধবিরতি নতুন করে ঝুঁকির মুখে পড়েছে।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের জাহাজে হামলা চালায়, তাহলে দেশটিকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে’। তিনি যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার কথা তুলে ধরে বলেন, দেশটির কাছে উন্নত অস্ত্র ও বিশ্বজুড়ে সামরিক ঘাঁটি রয়েছে।

এদিকে আল জাজিরা জানায়, পারস্য উপসাগরীয় অঞ্চলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সোমবার ইরান সংযুক্ত আরব আমিরাতে হামলা চালানোর দাবি উঠেছে, আর যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা হরমুজ প্রণালির কাছে ইরানের সাতটি ছোট নৌকা ডুবিয়েছে।

মার্কিন প্রশাসন ‘প্রোজেক্ট ফ্রিডম’ নামে একটি সামরিক পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে, যার লক্ষ্য হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে পারাপার নিশ্চিত করা এবং ইরানি অবরোধ ভেঙে দেওয়া।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্রাড কুপার জানান, ওই এলাকায় ৮৭টি দেশের জাহাজ আটকা পড়ে আছে। তিনি বলেন, এসব জাহাজকে নিরাপদে চলাচলে সহায়তা দিতে বিভিন্ন জাহাজ ও কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

তবে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনা যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবিকে ‘মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছে।

এদিকে সংযুক্ত আরব আমিরাত উপকূলে দক্ষিণ কোরিয়ার একটি জাহাজে বিস্ফোরণের ঘটনা এবং একই এলাকায় আরও দুটি জাহাজে হামলার তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন্স। এতে হরমুজ প্রণালিতে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বলে ধারণা করা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page