May 19, 2026, 6:10 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন মহেশপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু ঝিনাইদহের মহেশপুরে সরকারিভাবে ধান-চাল ক্রয়ের উদ্বোধন হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিতের আহ্বান জানালেন ঝিনাইদহ ৩ আসনের এমপি নিরাপত্তার কড়া দেয়াল ভেঙে শিশুদের সঙ্গেকিছুটা সময় কাটালেন প্রধানমন্ত্রী কোরবানির ঈদের পর সারাদেশে হামের টিকার দ্বিতীয় ধাপের ক্যাম্পেইন শুরু হবে : স্বাস্থ্যমন্ত্রী ব্যবসা-বাণিজ্য সহজ ও ব্যয় কমাতে কাজ করছে সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী গত ২৪ ঘন্টায় হাম ও হামের উপসর্গে ১১ শিশুর মৃত্যু ২০ মে থেকে সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরু করবে বগুড়া কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে থেকে ৪৩ হাজার পিস ইয়াবা ও বিদেশি পিস্তলসহ ৩ জন আটক
এইমাত্রপাওয়াঃ

হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিতের আহ্বান জানালেন ঝিনাইদহ ৩ আসনের এমপি

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে উৎসবমুখর পরিবেশে ৩ দিনব্যাপী ‘ভূমি সেবা মেলা-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ভূমি অফিসের আয়োজনে এই মেলায় ভূমি সেবাকে সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করার নানা উদ্যোগ তুলে ধরা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মো. মতিয়ার রহমান। তিনি তার বক্তব্যে রেজিস্ট্রি অফিস ও নায়েব অফিসের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “সাধারণ মানুষ যেন ভূমি সেবা নিতে গিয়ে কোনো হয়রানির শিকার না হন, সেদিকে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা চালু হলে দুর্নীতি কমবে এবং জনগণ দ্রুত সেবা পাবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাদ হোসেন বলেন, মহেশপুরে জমির শ্রেণি পরিবর্তনের প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে। কৃষিজমি রক্ষা ও ভূমি ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। জনগণের জন্য ইউএনও ও এসিল্যান্ডের দপ্তরের দরজা সব সময় খোলা থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

সহকারী কমিশনার (ভূমি) ইসতিয়াক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান, মহেশপুর উপজেলা জামায়াতের আমির মো. ফারুক আহমেদ ও প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেন। আরও উপস্থিত ছিলেন আদর্শ প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে মেলায় বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণকারী ও সেবাগ্রহীতাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page