September 17, 2026, 3:52 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলকসহ পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ৮ ইভেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতীয় শিক্ষাক্রমে বড় পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন পরিকল্পনা অনুযায়ী, চতুর্থ শ্রেণি থেকেই শিক্ষার্থীদের জন্য খেলাধুলা বাধ্যতামূলক করা হবে। এতে মোট আটটি ইভেন্ট অন্তর্ভুক্ত থাকবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। এর লক্ষ্য হলো নতুন প্রজন্মকে ডিভাইস আসক্তি ও মাদক থেকে দূরে রেখে সুস্থ-সবল জাতি গঠন করা।

প্রাথমিক সুপারিশ ও বিস্তারিত কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য ইতোমধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে আহ্বায়ক করে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।

জানা গেছে, গত ৬ মে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই বিষয়ে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, দুই মন্ত্রণালয়ের সচিব এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ ফুটবল, ক্রিকেট, কাবাডি, মার্শাল আর্ট/ভলিবল, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা এবং সাঁতার- এই মোট ৮টি খেলাকে বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করা হবে।

সভায় আরও জানানো হয়, শিক্ষাক্রমে ক্রীড়াকে অন্তর্ভুক্ত করার জন্য নির্দিষ্ট পাঠ্যক্রম ও সময়াবদ্ধ পরিকল্পনা তৈরি করবে সদ্য গঠিত এই কমিটি। একই সঙ্গে আগামী ১০ জুনের মধ্যে কমিটিকে বিস্তারিত কর্মপরিকল্পনাসহ প্রাথমিক সুপারিশ দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া এই বিশাল কার্যক্রম সফল করতে প্রতিটি উপজেলায় ৮টি ইভেন্টের প্রতিটির জন্য ৩ জন করে সারা দেশে মোট ১১ হাজার ৮৮০টি পদে বিষয়ভিত্তিক ক্রীড়া শিক্ষক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ৪৯৫ জন উপজেলা ক্রীড়া অফিসার নিয়োগের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলেও জানা গেছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page