September 6, 2026, 1:28 pm
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

লেবাননে ইসরায়েলি হামলা জোরদারের নির্দেশ নেতানিয়াহুর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গত দেড় মাস আগে ঘোষিত একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি বজায় থাকা সত্ত্বেও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই আরও বেগবান করতে লেবাননের ভেতরে ইসরায়েলি সেনাদের আরও অগ্রসর হওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

হিজবুল্লাহর গত শনিবারের ব্যাপক রকেট ও ড্রোন হামলার পাল্টা জবাব হিসেবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ‘আইডিএফ’ দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক ‘বোফোর্ট দুর্গ’ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে স্পষ্ট করে বলেছেন, ‘আমি লেবাননে আমাদের স্থল অভিযান আরও সম্প্রসারিত ও জোরদার করতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছি।’

তিনি জানান, হিজবুল্লাহর নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোতে ইসরায়েলের কর্তৃত্ব আরও গভীর ও সুসংহত করাই এই অভিযানের মূল লক্ষ্য। লেবাননে ইসরায়েলি বাহিনীর এই নতুন আগ্রাসনের কারণে তীব্র উদ্বেগ প্রকাশ করে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আগামী সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠক আহ্বান করেছে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়।

গত এপ্রিলের মাঝামাঝি সময়ে একটি মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হলেও উভয় পক্ষই সীমান্তে নিয়মিত যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। লেবানন সরকারের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া এই দীর্ঘ সংঘাতের জেরে ইসরায়েলি বিমান হামলায় এ পর্যন্ত ৩ হাজার ৩৭০ জনেরও বেশি লেবাননি নাগরিক নিহত হয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন ১২ লাখেরও বেশি মানুষ। অন্যদিকে হিজবুল্লাহর ক্রমাগত রকেট হামলায় ইসরায়েলের ২৪ জন সেনাসদস্য এবং ৪ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন এবং উত্তর ইসরায়েলের হাজার হাজার বাসিন্দা নিজেদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন।

সামরিক সূত্র অনুযায়ী, দীর্ঘ ২৬ বছর পর এই প্রথম ঐতিহাসিক বোফোর্ট দুর্গ এবং বোফোর্ট রিজের নিয়ন্ত্রণ ফিরে পেল ইসরায়েল, যা তারা ২০০০ সালের মে মাসে দীর্ঘ ১৮ বছর দখলের পর আন্তর্জাতিক চাপে ছেড়ে দিয়েছিল।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ সামাজিক যোগাযোগমাধ্যমে সেই দুর্গের ওপর ইসরায়েলি পতাকা ও গোলানি ব্রিগেডের ব্যানার ওড়ানোর ছবি পোস্ট করে ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলের তৈরি করা নতুন নিরাপত্তা জোনের অংশ হিসেবে বোফোর্ট দুর্গে তাদের সেনারা স্থায়ীভাবে অবস্থান করবে। লেবাননের সমাজবিজ্ঞানী ও হিজবুল্লাহ গবেষক তালাল আত্রিসি মনে করেন, দুর্গে পতাকা ওড়ানোর এই ছবি মূলত ইসরায়েলি সমাজকে সান্ত্বনা দেওয়ার একটি প্রচারণামূলক কৌশল।

আইডিএফের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নতুন অভিযানে তাদের একজন সেনাসদস্য নিহত হয়েছেন এবং সেনারা এখন হিজবুল্লাহর অন্যতম প্রধান ঘাঁটি ‘নাবাতিহ’ এলাকার কাছাকাছি অপারেশন পরিচালনা করছে।

অন্যদিকে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরায়েলি বিমান বাহিনী দক্ষিণ লেবাননের দেইর আল-জাহরানি গ্রামে রাতভর তীব্র বিমান হামলা চালিয়ে অন্তত ৮ জন সাধারণ মানুষকে হত্যা করেছে। গত শুক্রবারই ওয়াশিংটনে মার্কিন সামরিক বাহিনীর আতিথ্যে দুই দেশের প্রতিরক্ষা প্রতিনিধিদের মধ্যে শান্তি ও যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিন বাড়ানোর আলোচনা হলেও নতুন করে শুরু হওয়া এই সংঘাত সেই কূটনৈতিক প্রচেষ্টাকে বড় ধরনের হুমকির মুখে ফেলেছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page