October 17, 2026, 9:52 pm
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

সৌদি আরবে প্রথমবারের মতো অমুসলিম রাষ্ট্রদূত নিয়োগ দিলো ভারত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সৌদি আরবে ১৯৪৮ সালের পর এই প্রথম কোনো অমুসলিম কূটনীতিককে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে ভারত। সৌদি আরবে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে শ্রী বিপুলের এ নিয়োগ দেশটির কূটনৈতিক ইতিহাসে একটি ঐতিহাসিক এবং বড় ধরনের কৌশলগত পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

এনডিটিভির প্রতিবেদন অনযায়ী, নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন ১৯৯৮ ব্যাচের অভিজ্ঞ কূটনীতিক ‘বিপুল’, যিনি এর আগে কাতারে ভারতের রাষ্ট্রদূত এবং দুবাই, কায়রো ও জেনেভায় গুরুত্বপূর্ণ কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন।

দীর্ঘ প্রায় আট দশক ধরে চলা প্রচলিত নিয়ম ভেঙে কেন একজন অমুসলিম রাষ্ট্রদূতকে রিয়াদে পাঠানো হলো, তার পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভূ-রাজনৈতিক ও বাস্তবসম্মত কারণ রয়েছে।

এত বছর ধরে সৌদি আরবে কেবল মুসলিম কূটনীতিকদেরই রাষ্ট্রদূত হিসেবে রিয়াদে এবং কনসাল জেনারেল হিসেবে জেদ্দায় নিয়োগ দিত নয়াদিল্লি। এর মূল কারণ ছিল মাঠপর্যায়ের হজ ব্যবস্থাপনা। ইন্দোনেশিয়ার পর ভারত থেকেই সবচেয়ে বেশি, প্রায় ১ লক্ষ ৭৫ হাজার মুসলিম প্রতি বছর হজে যান। এই বিশাল সংখ্যক হাজির ব্যবস্থাপনা এবং সৌদি কর্তৃপক্ষের সাথে সমন্বয়ের জন্য রাষ্ট্রদূতকে মক্কা, মদিনা কিংবা মিনার মতো পবিত্র স্থানগুলোতে সশরীরে উপস্থিত থাকতে হয়।

যেহেতু মক্কা ও নির্দিষ্ট কিছু পবিত্র এলাকায় অমুসলিমদের প্রবেশাধিকার নেই, তাই কোনো জরুরি পরিস্থিতি—যেমন ১৯৯৭ সালের মিনায় অগ্নিকাণ্ডের মতো বড় ট্র্যাজেডি—তৈরি হলে অমুসলিম রাষ্ট্রদূতের পক্ষে সেখানে গিয়ে তাৎক্ষণিক সমন্বয় করা অসম্ভব হয়ে পড়ে। এই ব্যবহারিক ও ভাষাগত সুবিধার কারণেই এতদিন মুসলিমদের অগ্রাধিকার দেওয়া হতো।

তবে সাম্প্রতিক বছরগুলোতে ভারতের পররাষ্ট্র ক্যাডারে এই পদের জন্য যোগ্য ও জ্যেষ্ঠ মুসলিম কর্মকর্তার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। যোগ্য প্রার্থীর এতটাই অভাব দেখা দিয়েছিল যে বিগত বছরগুলোতে সরকারকে বর্তমান রাষ্ট্রদূতদের মেয়াদ বাড়াতে হয়েছে, অথবা ২০১৬ সালের মতো কূটনৈতিক পেশার বাইরে থেকে মুম্বাইয়ের সাবেক পুলিশ কমিশনার আহমদ জাভেদকে রাষ্ট্রদূত করে পাঠাতে হয়েছিল। এবার সেই শূন্যতা দূর করতে এবং যোগ্যতার ভিত্তিতেই বিপুলকে বেছে নেওয়া হয়েছে।

তাছাড়া সৌদি আরব এখন আর ভারতের কাছে কেবল তেল আমদানি বা প্রবাসী শ্রমিক পাঠানোর সাধারণ কোনো দেশ নয়। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’ পরিকল্পনার অধীনে সৌদি আরব এখন প্রযুক্তি, বড় ধরনের বিনিয়োগ, অবকাঠামো এবং সংস্কৃতির এক বিশ্বব্যাপী কেন্দ্রে পরিণত হয়েছে। ভারতের জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক কূটনীতির অন্যতম প্রধান স্তম্ভ এখন রিয়াদ। তাই ধর্মীয় পরিচয়ের চেয়ে মধ্যপ্রাচ্য বিষয়ে যার অভিজ্ঞতা ও জ্যেষ্ঠতা বেশি, তাকেই এই গুরুত্বপূর্ণ দায়িত্বে পাঠানোকে বুদ্ধিমানের কাজ মনে করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page