June 26, 2026, 6:10 pm
শিরোনামঃ
রাতে ফিরছেন প্রধানমন্ত্রী ; শোডাউন না করার নির্দেশ শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আশাবাদী প্রধানমন্ত্রী ধরার পর হেরোইন কিভাবে যেন আটা-ময়দা হয়ে যায় : স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালাল মাজারে পাট মন্ত্রীর নেতৃত্বে ১২ জনের কমিটি মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা অন্তত এক টাকা হলেও বাড়াতে হবে : ফজলুর রহমান পাবনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আহত কুমিল্লায় পূর্ব শত্রুতার জেরে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ  যুক্তরাজ্যে ১ কোটি পাউন্ড কর দিয়ে শীর্ষ করদাতার তালিকায় রাজা চার্লস হরমুজ প্রণালিতে ইরানের হামলা ; আটকে পড়া হাজারো নাবিকের উদ্ধার অভিযান স্থগিত আফগানিস্তানে সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাজ্যে ১ কোটি পাউন্ড কর দিয়ে শীর্ষ করদাতার তালিকায় রাজা চার্লস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ২০২৪-২৫ অর্থবছরে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস ১ কোটি ২৯ লাখ পাউন্ডের বেশি আয়কর পরিশোধ করেছেন। এই পরিমাণ কর দিয়ে তিনি যুক্তরাজ্যের শীর্ষ ১০০ করদাতার তালিকায় স্থান করে নিয়েছেন।

রাজপরিবারের বার্ষিক আর্থিক প্রতিবেদনের বরাত দিয়ে শুক্রবার (২৬ জুন) বিবিসির প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ ইতিহাসে তিনিই প্রথম রাজা যিনি নিজের কর পরিশোধের তথ্য স্বেচ্ছায় প্রকাশ করেছেন।

একই সময়ে সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স অব ওয়েলস উইলিয়াম ৭৭ লাখ ৬০ হাজার পাউন্ড আয়কর ও মূলধনী মুনাফা কর দিয়েছেন।

প্রতিবেদনে আরও জানানো হয়, বাকিংহাম প্যালেসের সংস্কার কাজ শেষ হলেও রাজা চার্লস ও রানি ক্যামিলা সেখানে উঠবেন না। তারা আগের মতোই ক্লারেন্স হাউসেই থাকবেন।

সরকারি অর্থায়নে চলা রাজপরিবারের প্রধান তহবিল ‘সোভরেন গ্রান্ট’ ২০২৭-২৮ অর্থবছরে প্রায় ১০ কোটি পাউন্ডে উন্নীত হবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

২০২৩-২৪ অর্থবছরে রাজা চার্লস ১ কোটি ১৭ লাখ পাউন্ড এবং প্রিন্স উইলিয়াম ৮৩ লাখ ৪০ হাজার পাউন্ড কর দিয়েছিলেন। ২০২২ সালে সিংহাসনে আরোহণের পর থেকে এ পর্যন্ত রাজা চার্লস ও প্রিন্স উইলিয়াম মিলিয়ে যুক্তরাজ্যের রাজস্ব বিভাগে ৫ কোটি পাউন্ডের বেশি কর জমা দিয়েছেন।

রাজা ও প্রিন্স উইলিয়ামের কার্যালয় জানিয়েছে, করের তথ্য প্রকাশ তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। বাকিংহাম প্যালেসের ভাষ্য, এর মাধ্যমে রাজপরিবারের আর্থিক বিষয়ে জনগণের কাছে আরও স্বচ্ছতা ও জবাবদিহি তৈরি হবে।

তবে কর বিশেষজ্ঞদের মতে এই তথ্য যথেষ্ট স্বচ্ছ নয়। ট্যাক্স পলিসি অ্যাসোসিয়েটসের প্রতিষ্ঠাতা ড্যান নেডল বলেন, প্রকাশিত তথ্য খুবই অস্পষ্ট। এতে বোঝা যাচ্ছে না কতটা আয়কর, কতটা মূলধনী মুনাফা কর এবং কর নির্ধারণের আগে কী কী ব্যয় বাদ দেওয়া হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page