ফারুক আহমেদ, মাগুরা : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সে মাগুরায় আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ২ জুলাই দুপুর ২ টার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য সম্প্রচার করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা পরিষদের প্রশাসক আলী আহম্মেদ, মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, মাগুরা-১ এমপির রাজনৈতিক সচিব, মাগুরা জেলা কৃষক দলের সভাপতি ও মাগুরা জেলা ক্রীড়া সংস্থা সদস্য সচিব রুবাইয়াত হোসেন খান, মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মেহেরুন্নাহার, মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম, মাগুরা জেলা জাসাস সদস্য সচিব এম ফেরদৌস রেজা এবং পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুদ হাসান খান কিজিল সহ প্রমুখ।
অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম, অসাম্প্রদায়িক চেতনা এবং স্বাধীনতা-সংগ্রামে তাঁর অবদান নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভিডিও কনফারেন্সটি সম্পন্ন হয়।