July 5, 2026, 3:16 pm
শিরোনামঃ
সরকার সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর : রাষ্ট্রপতি নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের বিচার হবে : চিফ প্রসিকিউটর জুনে দেশজুড়ে ৪৭২ সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপিত টাঙ্গাইলে থ্রি-পিস পরে নাচের ভিডিও ভাইরাল হওয়ায় বিএনপি নেতা বহিষ্কার বরিশালে ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে চেক ও স্ট্যাম্পে সাক্ষর নেওয়ার অভিযোগে ২ জন‌ আটক ৮ টি যুদ্ধ মিটমাট করেছি তবু নোবেল পেলাম না : ট্রাম্প হরমুজে বন্ধুরাষ্ট্রদের ছাড় দেওয়ার ঘোষণা দিলো ইরান আমরা প্রতিশোধ নেবোই লেখা পতাকা হাতে তেহরানে শোকার্ত জনতার ঢল
এইমাত্রপাওয়াঃ

আমরা প্রতিশোধ নেবোই লেখা পতাকা হাতে তেহরানে শোকার্ত জনতার ঢল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় শ্রদ্ধা জানাতে রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় লাখো শোকাহত মানুষের ঢল নেমেছে। শোকসভায় অনেকের হাতেই দেখা গেছে ‘আমরা প্রতিশোধ নেবোই’ (We will avenge) লেখা পতাকা।

শেষ বিদায়ের এই অনুষ্ঠানে শোকের পাশাপাশি তীব্র ক্ষোভ ও রাগও ফুটে উঠেছে। উপস্থিত জনতা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী স্লোগান দিয়েছেন এবং খামেনির হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার দাবিতে সোচ্চার হয়েছেন।

রোববার (৫ জুলাই) পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, জানাজার পুরো পরিবেশ ছিল গভীর শোক ও উত্তেজনার মিশ্রণে ভরপুর। শোকাহত মানুষ বারবার প্রতিশোধের শপথ নিয়েছেন এবং হত্যার জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন।

নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে রাখা হয়েছে পুরো এলাকায়। দেশ-বিদেশ থেকে আসা হাজারো শোকার্ত মানুষ ও বিভিন্ন প্রতিনিধির উপস্থিতিতে গ্র্যান্ড মোসাল্লা পরিণত হয়েছে শোক ও রাজনৈতিক আবেগের বিশাল সমুদ্রে।

 

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page