September 8, 2026, 6:04 pm
শিরোনামঃ
ঝিনাইদহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত  যশোর কারাগারে কয়েদির মৃত্যু ভারতে কারাভোগের পর বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন দুই বাংলাদেশি নারী অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির মৈত্রী এক্সপ্রেস চালুর বিষয়ে ভারত-বাংলাদেশ ইতিবাচক : সড়কমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনা নওগাঁয় বাড়ির সামনে স্বর্ণকারকে হত্যা করে স্বর্ণ ও টাকা ছিনতাই চট্টগ্রামে দুই শিশুর পেটের ভেতর মিলল ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা হুথিদের কবল থেকে রাজধানী সানা পুনরুদ্ধারের সিদ্ধান্ত ইয়েমেনের ফিলিস্তিনিদের তাৎক্ষণিক সুরক্ষা নিশ্চিতের দাবি আরব লীগের
এইমাত্রপাওয়াঃ

মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের বিচার হবে : চিফ প্রসিকিউটর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের অভিযোগে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্তে অভিযোগ প্রমাণিত হলে বিদ্যমান আইন অনুযায়ী আদালতের মাধ্যমে দলটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং প্রয়োজন হলে নিষিদ্ধ ঘোষণার আইনি প্রক্রিয়া অনুসরণ করা যেতে পারে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

রোববার (৬ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

চিফ প্রসিকিউটর জানান, দলগতভাবে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সন্ত্রাসবিরোধী আইন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট বিধানের আওতায় আওয়ামী লীগের বিচার করা সম্ভব।

তিনি আরও বলেন, ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনাসহ শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলার তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষ হলে আইন অনুযায়ী পরবর্তী বিচারিক কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

আমিনুল ইসলাম বলেন, ব্যক্তিগত দায়ের পাশাপাশি দলগত অপরাধের অভিযোগ প্রমাণিত হলে আওয়ামী লীগের সভানেত্রী হিসেবেও শেখ হাসিনাকে সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।

এর আগে শনিবার (৫ জুলাই) জুলাই জাতীয় সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দাবি করেন, আওয়ামী লীগ ভবিষ্যতে দেশে আর রাজনীতি করতে পারবে না।

তিনি বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে এবং দলটিকে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে রাজনৈতিক দল হিসেবেও বিচারের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page