September 16, 2026, 7:10 pm
শিরোনামঃ
যশোরে এজলাস কক্ষ থেকে মামলার নথি চুরির দায়ে আইনজীবী আটক ভারতের সেফ হোমে থাকা ১৮ নারী ও শিশু বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন যশোরের হাটে বাজারে ভারতীয় ইলিশের সয়লাব ; ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা জাল দলিলের মাধ্যমে শার্শার বাগআঁচড়ার ফিলিং স্টেশন দখল চেষ্টার অভিযোগে আনোয়ার কারাগারে যশোর আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য চোরাই ইজিবাইকসহ আটক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা পাবনায় নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ  নাটোরে মাদ্রাসায় আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

রূপপুর বিদ্যুৎকেন্দ্র পরিচালনায় প্রশিক্ষণ নিয়েছেন ১,৩৩৬ বাংলাদেশি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনার জন্য আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নিয়েছেন এক হাজার ৩৩৬ জন বাংলাদেশি বিজ্ঞানী, প্রকৌশলী ও প্রযুক্তিবিদ। রাশিয়ান ঠিকাদারের তত্ত্বাবধানে তারা রাশিয়ান ফেডারেশন এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রশিক্ষণকেন্দ্রে এ প্রশিক্ষণ গ্রহণ করেছেন। বর্তমানে প্রকল্পটিতে প্রায় পাঁচ হাজার বিদেশি বিশেষজ্ঞ ও দক্ষ শ্রমিক কর্মরত রয়েছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২৪তম কার্যদিবসে জামালপুর-৩ আসনের সরকারি দলের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের এক লিখিত প্রশ্নের জবাবে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এ তথ্য জানান।

মন্ত্রী সংসদকে জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জেনারেল কনট্রাক্টের আওতায় আন্তর্জাতিক মানের একটি পূর্ণাঙ্গ প্রশিক্ষণকেন্দ্র স্থাপন করা হয়েছে। ফুল-স্কেল সিমুলেটরসহ আধুনিক কারিগরি যন্ত্রপাতি সমৃদ্ধ এই কেন্দ্র বর্তমানে পূর্ণোদ্যমে পরিচালিত হচ্ছে।

তিনি বলেন, প্রশিক্ষণকেন্দ্রে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালনের জন্য বাংলাদেশি কর্মকর্তা, প্রকৌশলী ও কারিগরি কর্মীরা সরাসরি রাশিয়া থেকে বিশেষ প্রশিক্ষণ নিয়ে এসেছেন। তারা বর্তমানে রূপপুর প্রকল্পের কমন প্ল্যান্টে কর্মরত জনবলকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিচ্ছেন, যারা বিদ্যুৎকেন্দ্রের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে ।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী জানান, এ উদ্যোগের ফলে ধীরে ধীরে বিদেশি বিশেষজ্ঞ ও প্রযুক্তিবিদদের ওপর বাংলাদেশের নির্ভরশীলতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

দেশীয় দক্ষতা বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগ চালু হয়েছে। ভবিষ্যতে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন নিজেদের সক্ষমতা আরও বাড়িয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের টেকনিক্যাল সাপোর্টিং অর্গানাইজেশন (টিএসও) হিসেবে দায়িত্ব পালন করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page