September 6, 2026, 10:16 am
শিরোনামঃ
যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার ৩ আসামি অস্ত্রসহ আটক জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডাক বিভাগের রেকর্ড ; ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস নারায়ণগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ৪ জনকে কুপিয়ে জখম‌ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

ইরানে সেতু-রেলস্টেশনসহ বেসামরিক স্থাপনায় মার্কিন হামলায় ৭ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের সামরিক স্থাপনার পাশাপাশি প্রথমবারের মতো সেতু, রেলস্টেশন, বিদ্যুৎকেন্দ্র ও বিমানবন্দরের মতো বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে পরিচালিত এসব হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন হামলায় ইরানের অন্তত তিনটি সেতু, একটি রেলস্টেশন ও একটি বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইরানের বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, হামলায় কয়েকটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে।

এএফপির তথ্যমতে, বৃহস্পতিবার রাতে আহভাজ, কেশম, বুশেহের, দাশতি, বোস্তান, সিরিক, বন্দর-ই লেঙ্গেহ, বন্দর-ই খামির, বন্দর আব্বাসসহ হরমুজগান প্রদেশের বিভিন্ন এলাকায় বড় পরিসরে বিমান অভিযান চালায় মার্কিন বাহিনী।

ক্ষতিগ্রস্ত তিনটি সেতুই বন্দর-ই খামির শহরে অবস্থিত। এছাড়া বন্দর আব্বাসের একটি রেলস্টেশন ও একটি বিদ্যুৎকেন্দ্রও হামলার শিকার হয়েছে।

হরমুজগান প্রদেশে সড়ক, রেলওয়ে ও বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র। ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজের দাবি, হরমুজগান প্রদেশের ইরানশাহর শহরের একটি বিমানবন্দর মার্কিন হামলায় ধ্বংস হয়েছে। পাশাপাশি কিশ দ্বীপে বিমান অভিযানের কারণে প্রদেশের কয়েকটি এলাকায় সাময়িক বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়।

এ হামলার মধ্য দিয়ে ইরানে মার্কিন সামরিক অভিযানের টানা ষষ্ঠ দিন পূর্ণ হলো।

এর আগে ১৪ জুলাই মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিচুক্তিতে রাজি না হয়, তাহলে সামরিক স্থাপনার পাশাপাশি বিদ্যুৎকেন্দ্র, সেতুসহ গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকেও হামলার লক্ষ্যবস্তু করা হবে।

সেই হুমকির দুই দিনের মাথায় ইরানের একাধিক বেসামরিক স্থাপনায় হামলা চালাল মার্কিন বাহিনী।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page