September 6, 2026, 10:15 am
শিরোনামঃ
যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার ৩ আসামি অস্ত্রসহ আটক জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডাক বিভাগের রেকর্ড ; ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস নারায়ণগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ৪ জনকে কুপিয়ে জখম‌ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

জেনারেল সোলাইমানি হত্যার স্বীকারোক্তির জেরে ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ২০২০ সালে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকি মিলিশিয়া নেতা আবু মাহদি আল-মুহান্দিসকে হত্যার পেছনে সরাসরি নিজের ভূমিকা থাকার কথা স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই বিস্ফোরক স্বীকারোক্তির পরপরই তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে ইরাকের সশস্ত্র গোষ্ঠী ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’ (আইআরআই)। ট্রাম্পের মাথার দাম এক কোটি মার্কিন ডলার ঘোষণা করেছে গোষ্ঠীটি, বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২৩ কোটি ১২ লাখ টাকা।

শুক্রবার (১৭ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে উঠে এসেছে এই বিস্ফোরক তথ্য।

গত বৃহস্পতিবার এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, যে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠী ট্রাম্পকে হত্যা করতে পারলে তাকে এই পুরস্কার দেওয়া হবে। ট্রাম্পকে অপরাধী আখ্যা দিয়ে তারা বলেছে, সংগঠনের সদস্য ও সমর্থকদের অনুদান থেকে এই অর্থ বরাদ্দ করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, বিশ্বের স্বাধীনতাকামী মানুষ শিশু ও বিজ্ঞানীদের হত্যাকারীকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাবে। স্বৈরাচারীরা কখনো শান্তি পাবে না। মানুষের ক্ষোভ থেকে ওই অপরাধী কোনো নিরাপদ আশ্রয় খুঁজে পাবে না।

ইরাকি গোষ্ঠীটি যোদ্ধাদের জন্য প্রতিশোধ নেওয়াকে বাধ্যতামূলক অঙ্গীকার বলে উল্লেখ করেছে। তারা বলেছে, শহীদদের রক্ত অভিশাপ হয়ে অহংকারীদের সিংহাসন কাঁপিয়ে দেবে। আগ্রাসনকারীরা পরাজিত না হওয়া পর্যন্ত এবং স্বৈরাচারের দুর্গগুলো ধসে না পড়া পর্যন্ত এ লড়াই চলবে।

সম্প্রতি ওয়াশিংটনে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির সঙ্গে বৈঠকে ট্রাম্প খোলাখুলি স্বীকার করেন যে, ২০২০ সালে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি ও ইরাকি মিলিশিয়া নেতা আবু মাহদি আল-মুহান্দিসকে হত্যায় তার ভূমিকা ছিল।

গালফ নিউজের প্রতিবেদন অনুসারে, ট্রাম্পের এই প্রকাশ্য স্বীকারোক্তির পরই ইরানপন্থী ইসলামিক রেজিস্ট্যান্স ট্রাম্পের বিরুদ্ধে এই বড় ধরনের পুরস্কার ঘোষণা করে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page