November 1, 2026, 2:02 pm
শিরোনামঃ
পোশাকশ্রমিকদের আন্দোলন সামলাতে জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে নরওয়েকে সহযোগিতার আহ্বান স্পিকারের ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয় : স্বরাষ্ট্রমন্ত্রী চার দিন বন্ধ থাকবে একটি এলএনজি টার্মিনাল ; সারা দেশে কমবে গ্যাসের সরবরাহ সিরাজগঞ্জে আত্মসমর্পণ করলেন তিন জেলার ৬৫ চরমপন্থী বরিশালে টিকটক নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর শ্বশুরবাড়িতে মিললো স্বামীর মরদেহ রংপুরে ৯ শিক্ষক মিলে পাস করাতে পারেননি কলেজের একমাত্র এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীকে ক্রিপ্টোকারেন্সিতে বৃহত্তম চুরি ; ৯০ শতাংশই উদ্ধারের দাবি বাইন্যান্সের ব্রিটিশ নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করলো ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযানের জন্য নতুন লক্ষ্যবস্তু নির্ধারণ করছে ইরান : আইআরজিসি
এইমাত্রপাওয়াঃ

ট্যালক-ক্যান্সার মামলা মেটাতে ৫.৫ বিলিয়ন ডলার দিতে চায় জনসন অ্যান্ড জনসন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বেবি পাউডারসহ অন্যান্য ট্যালকম সামগ্রী ডিম্বাশয়ের ক্যানসারের জন্য দায়ী—এমন অভিযোগে ওঠে জনসন অ্যান্ড জনসন এর ওপর, করা হয় প্রায় ৭৬ হাজার মামলা।

সোমবার (২৭ জুলাই) এসব মামলা নিষ্পত্তিতে আনুমানিক ৫ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার দিতে সম্মত হয়েছে আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা ও প্রসাধন সামগ্রী এই প্রতিষ্ঠানটি। এই ঐতিহাসিক সমঝোতার মাধ্যমে এক দশক ধরে চলা দীর্ঘ আইনি বিরোধের বড় ধরনের অবসান ঘটতে যাচ্ছে।

নিউজার্সির ফেডারেল আদালত ও রাজ্য আদালতে বিচারাধীন প্রায় সব বিদ্যমান দাবি এই চুক্তির আওতায় আসবে। চুক্তিটি চূড়ান্ত হতে রাজ্য বা ফেডারেল আদালতের অন্তত ৯৫ শতাংশ আবেদনকারীর সম্মতি প্রয়োজন হবে।

 

প্রতিষ্ঠানটির লিটিগেশন বিভাগের ভাইস প্রেসিডেন্ট এরিক হাস জানান যে অভিযোগগুলো ‘ভিত্তিহীন’ হওয়া সত্ত্বেও দীর্ঘ আইনি লড়াই বন্ধ করে ব্যবসায় মনোযোগ দিতেই তারা এই সমঝোতার পথ বেছে নিয়েছেন।

চুক্তি অনুযায়ী ২০২৭ সালে ৩ বিলিয়ন ডলার এবং ২০২৮ সালে বাকি অর্থ পরিশোধ করা হবে। তবে আবেদনকারীর সংখ্যার ওপর ভিত্তি করে মোট অর্থের পরিমাণ বেড়ে ৭ বিলিয়ন ডলার বা তারও বেশি হতে পারে বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী ক্রিস সিগার।

জনসন অ্যান্ড জনসন দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে যে তাদের ট্যালকভিত্তিক পণ্য নিরাপদ এবং ক্যানসার সৃষ্টিকারী অ্যাসবেস্টস মুক্ত। তবে ২০২০ সালেই তারা যুক্তরাষ্ট্র থেকে ট্যালকভিত্তিক বেবি পাউডার বিক্রি বন্ধ করে কর্নস্টার্চভিত্তিক পণ্য চালু করে। এর আগে দেউলিয়া সুরক্ষার আবেদনের মাধ্যমে মামলা সমাধানের চেষ্টা ব্যর্থ হওয়ার পর পুনরায় মামলাগুলো সচল হলে এই বড় সমঝোতায় পৌঁছায় উভয় পক্ষ।

আজকের বাংলা তারিখ

  • ১লা নভেম্বর, ২০২৬
  • ১৭ই কার্তিক, ১৪৩৩
  • ২০শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page