October 9, 2026, 9:15 am
শিরোনামঃ
দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে সরকারি চাকরির অভিযোগ জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ : পানিসম্পদ মন্ত্রী মৌলভীবাজারে এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি নোয়াখালীতে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার 
এইমাত্রপাওয়াঃ

নেত্রকোনায় কবরস্থানের জমিতে দোকানঘর নির্মাণ নিয়ে সংঘর্ষে ৫৬ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নেত্রকোনার কলমাকান্দায় কবরস্থানের জমিতে দোকানঘর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত অর্ধশত জন আহতের খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে গুরুতর আহত ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার রংছাতী ইউনিয়নের আমগড়া ও বানেশ্বরপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় আমগড়া বাজারের কয়েকটি দোকান ভাঙচুর করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের প্রায় ১৮ কাঠা জমিতে কবরস্থানটি নির্মাণ করা হয়। ওই জমি নিয়ে আমগড়া ও বানেশ্বরপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আমগড়া কবরস্থানের রাস্তার পাশের জমিতে একটি পক্ষ দোকান নির্মাণের চেষ্টা করলে অন্যপক্ষ এতে বাধা দেয়।

শুক্রবার সকালে দোকান নির্মাণকে কেন্দ্র করে দুপক্ষ মুখোমুখি হলে একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হন।

কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এমএমএস মাটি বলেন, সংঘর্ষের ঘটনায় অন্তত ৫৬ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কলমাকান্দা থানার ওসি মোস্তাফিজুর রহমান সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। লিখিত অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page