September 3, 2026, 1:33 pm
শিরোনামঃ
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইডিবির ১ বিলিয়ন ডলার ; প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি সই ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী টিআর ও কাবিখাসহ সব সরকারি বরাদ্দের হিসাব ‘গুনে গুনে’ নেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর নারায়ণগঞ্জে ২৬ মামলার আসামি ‘কালাই সবুজ’ আটক রাজবাড়ীতে পৃথক ঘটনায় ২ নারীর মরদেহ উদ্ধার ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া : ড্যানিশ গোয়েন্দা সংস্থার হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান ইরানের সরকার উৎখাতে কাজ করছে ইসরায়েল : নেতানিয়াহু যশোরের বেনাপোল চেকপোষ্টে ভারতীয় নাগরিকের মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

নারায়ণগঞ্জে ২৬ মামলার আসামি ‘কালাই সবুজ’ আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকার সাতটি হত্যা মামলাসহ ২৬ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সবুজ (৩২) ওরফে কালাই সবুজ ও তার সহযোগী এজাজুল হককে (৩৪) একটি বিদেশি পিস্তল এবং সাত রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

সর্বশেষ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাতে রূপগঞ্জ থানা পুলিশ ঢাকা জেলার ডেমরা থানার কোনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার সবুজ সবুজ রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকার কালাইয়ের ছেলে ও তার সহযোগী এজাজুল হক উপজেলার ভুলতার শাহাদাতের ছেলে।

পুলিশ জানায়, আসামি সবুজ দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় মানুষকে অপহরণ করে পরিবার থেকে মুক্তিপণ আদায়, খুন ও বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে গত ২ সেপ্টেম্বর বুধবার বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ সবুজকে গ্রেপ্তার করা হয়। সবুজ ওরফে কালাই সবুজের নামে রূপগঞ্জ থানায় সাতটি হত্যা মামলাসহ মোট ২৬টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক থেকে তার সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছিলো। পরে আসামি সবুজের দেওয়া তথ্যমতে তার সহযোগী এজাজুল হককে রূপগঞ্জের রূপসী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধেও রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, বিদেশি অস্ত্র ও তার এক সহযোগীসহ কালাই সবুজকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এই ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page