September 19, 2026, 11:20 am
শিরোনামঃ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইয়েমেনের লোহিত সাগরীয় বাব এল-মান্দেব প্রণালিতে হুথি বিদ্রোহীরা বর্তমানে কেবল সৌদি আরবের সঙ্গে সম্পর্কযুক্ত বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাংকারগুলোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে বলে জানিয়েছেন সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা একলেডের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক ভ্যালেনটিন দ্যোতিয়ে। শনিবার (১৯ সেপ্টেম্বর) এপি প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বিপজ্জনক এলাকায় চলাচলের পরিসংখ্যান তুলে ধরে শিপিং তথ্য সংস্থা ‘উইন্ডওয়ার্ড’ জানিয়েছে, হুথিদের তৎপরতা শুরুর আগে বাব এল-মান্দেব দিয়ে দৈনিক ৩৫টি জাহাজ চলাচল করত, যা কমে ২৫টিতে নেমেছিল। তবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে গত রোববার সেই সংখ্যা বেড়ে ৪৫টি জাহাজে উন্নীত হয়েছে।

বিশ্লেষক ভ্যালেনটিন দ্যোতিয়ে জানান, বর্তমানে হুথিরা কেবল সৌদি আরব-সংশ্লিষ্ট জাহাজে নজর দিলেও সৌদি এবং বৈশ্বিক অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করতে তারা ভবিষ্যতে লক্ষ্যবস্তুর পরিধি আরও বাড়াতে পারে।

হুথিদের নিয়ন্ত্রিত অঞ্চলে দীর্ঘদিন ধরে চলা অবরোধ তুলে নেওয়ার দাবি জানিয়েছেন গোষ্ঠীটির রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল-বুখাইতি। তিনি এসোসিয়েটেড প্রেসকে বলেন, সৌদি আরব নিজেই ইয়েমেনের জলসীমায় জাহাজ চলাচল বন্ধ করে অন্যায্য অবরোধ চাপিয়ে দিয়েছে, যার জবাবে তারা এই ব্যবস্থা নিচ্ছেন।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page