September 24, 2026, 2:21 pm
শিরোনামঃ
যশোরের ঝিকরগাছার ভ্যানচালক ইখলাস হত্যার ঘটনায় দু’জন আটক ; ভ্যান উদ্ধার যশোরের শার্শার নাশকতা মামলার আসামী যুবলীগ কর্মী ইমরান আটক মাগুরায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে শার্শার আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান  বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুল আবারও ৪ দিনের রিমান্ডে ঝিনাইদহের বিষয়খালীতে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা পাবনায় মাদকের ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা  টাঙ্গাইলে ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ ; প্রকৌশলীকে বান্দরবানে বদলি
এইমাত্রপাওয়াঃ

ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে শার্শার আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান

ইয়ানূর রহমান : ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিনের লড়াই শেষে না ফেরার দেশে চলে গেলেন যশোরের শার্শার ৩ নম্বর বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ঢাকার আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধু, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

পরিবার পক্ষ থেকে জানা গেছে, দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন মফিজুর রহমান। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার আরও অবনতি হলে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

তাঁর মৃত্যুতে বাহাদুরপুর ইউনিয়নসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন, রাজনৈতিক সহকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে নেমে এসেছে গভীর শোক। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা দিয়ে মফিজুর রহমানের সঙ্গে তাঁদের দীর্ঘদিনের সম্পর্ক, তাঁর স্নেহ ও সহযোগিতার স্মৃতি তুলে ধরেছেন।

মরহুমের জানাজা শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের ধান্যখোলা গ্রামের নিজ এলাকায় অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে পরিবার জানিয়েছে।

মফিজুর রহমানের মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি, সাংবাদিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।#

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page