October 9, 2026, 10:27 am
শিরোনামঃ
মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ
এইমাত্রপাওয়াঃ

খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খুলনায় ছিনতাইকারীদের ধারালো চাপাতির কোপে শাহ আলম (৪৩) নামে এক পুলিশ পরিদর্শক গুরুতর আহত হয়েছেন। আহত পুলিশ পরিদর্শককে উন্নত চিকিৎসার জন্য ঢাকার রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর খানজাহান আলী রোডের খুলনা কলেজিয়েট স্কুলের সামনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলটি খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) সদর দপ্তর থেকে প্রায় মাত্র ৩০০ মিটার দূরে।

পুলিশ জানায়, রূপসা উপজেলায় বিশেষ অভিযান শেষে রিকশায় করে নগরীর সিমেট্রি রোডের পুলিশ ক্লাবে যাচ্ছিলেন পুলিশ পরিদর্শক শাহ আলম। রাত আড়াইটার দিকে খুলনা কলেজিয়েট স্কুলের সামনে পৌঁছালে তিন ছিনতাইকারী তার গতিরোধ করে। এ সময় তারা তার কাছে থাকা টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়।

পুলিশ জানায়, ছিনতাইকারীদের বাধা দিলে তারা ধারালো চাপাতি দিয়ে শাহ আলমের দুই হাতের কব্জির ওপর কোপ দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে খবর পেয়ে খুলনা সদর ও সোনাডাঙ্গা থানা পুলিশের টহল দলের সদস্যরা তাকে উদ্ধার করে বেসরকারি খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ভোরে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে পাঠানো হয়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, ছিনতাইকারীরা ধারালো চাপাতি দিয়ে পুলিশ পরিদর্শক শাহ আলমের দুই হাতের কব্জি গুরুতর জখম করেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই ছিনতাইকারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page