October 12, 2026, 2:56 pm
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রংপুরে ফারুক মিয়া (৩০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকালে পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের আব্দুল্ল্যাপুর এলাকার গোজগলের বিল সংলগ্ন একটি কাঁঠাল গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ফারুক ওই এলাকার আইয়ুব আলীর ছেলে। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন।

মরদেহটি উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ওসি নাজমুল হক।

তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, প্রায় তিন মাস আগে আব্দুল্ল্যাপুর এলাকার নিজ বাড়ি ছেড়ে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের আলদাদপুর গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন ফারুক মিয়া। সোমবার সকালে গোজগলের বিল এলাকায় গাছে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে এসে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এটি আত্মহত্যা নাকি হত্যা এনিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

পীরগঞ্জ থানার ওসি নাজমুল হক বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় এখন পর্যন্ত একটি ইউডি মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করা হবে।

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page