October 15, 2026, 2:11 pm
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দেশের ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক পানি আইন অনুযায়ী কাজ করছে সরকার। এ লক্ষ্যে পদ্মা ও তিস্তা ব্যারাজ বাস্তবায়নের বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে রাজশাহীতে পানি উন্নয়ন বোর্ডের প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আসন্ন বৈঠক ও সফর ঘিরে বাংলাদেশের প্রত্যাশার কথা দেশটির রাষ্ট্রদূতকে জানানো হয়েছে। সেই বার্তা নিয়ে রাষ্ট্রদূত নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করছেন। তিনি দেশে ফিরে কী বার্তা দেন, তা জানার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।

 

ফরহাদ হোসেন আজাদ আশা প্রকাশ করে বলেন, এ আলোচনার মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। ফারাক্কা চুক্তি নবায়নের পাশাপাশি অভিন্ন নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনতে ভারত ইতিবাচক উদ্যোগ নেবে বলেও প্রত্যাশা করেন তিনি।

 

আগামী ১২ ডিসেম্বর ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, চুক্তি নবায়নের বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশ সরকার উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করেছে। ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় করা চুক্তির গ্যারান্টি ক্লজের ভিত্তিতে ভারত নতুন করে চুক্তি নবায়ন করবে বলে আশা করছে সরকার।

এর আগে প্রতিমন্ত্রী রাজশাহীর পবা উপজেলার নওহাটা সেতুসংলগ্ন এলাকায় বারনই নদী পুনরুজ্জীবিত করা এবং দূষণ ও দখলমুক্ত করার প্রকল্পের স্থান পরিদর্শন করেন। পরে গোদাগাড়ী পৌরসভা এলাকায় পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা ঘুরে দেখেন তিনি। এ সময় শহরের আই-বাঁধ, টি-বাঁধ ও শহর রক্ষা বাঁধের অবস্থাও পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পানি সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য শফিকুল হক মিলন উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page