October 17, 2026, 5:00 pm
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক

ফাহিমুল ইসলাম : ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা ও ছেলেকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় জুয়া পরিচালনায় ব্যবহৃত ৮টি কম্পিউটারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় তাঁদের আরেক ছেলে পালিয়ে গেছেন।

শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার পদ্মপুকুর পশ্চিম পাড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন ওই গ্রামের ফাতেউল আলম ও তাঁর ছেলে আকাশ রহমান।

পুলিশ সূত্রে জানা যায়, নিজ বাড়িতে বসে অনলাইনে জুয়া পরিচালনার গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে ফাতেউল আলম ও আকাশ রহমানকে হাতেনাতে আটক করা হয়। অভিযানের সময় তাঁদের আরেক ছেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।

অভিযানকালে ঘটনাস্থল থেকে ৮টি কম্পিউটার মনিটর, ৮টি সিপিইউ, ২টি ইউপিএস ও ২টি মুঠোফোন জব্দ করা হয়।

ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে গোপনে অনলাইন জুয়ার কারবার চালিয়ে আসছিলেন। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি পালিয়ে যাওয়া অপর অভিযুক্তকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page