October 18, 2026, 12:47 pm
শিরোনামঃ
সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার
এইমাত্রপাওয়াঃ

নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নোয়াখালীর হাতিয়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর বাড়ির পাশের একটি শুকনো গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে স্বামী পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে।

শনিবার (১৭ অক্টোবর) সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা মাইজছড়া এলাকা থেকে রোকসানা (২৫) নামের ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। রোববার হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রোকসানা সোনাদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার স্বামী মো. কাশেম একই এলাকার বাসিন্দা। তাদের দাম্পত্য জীবনের প্রায় সাত বছর পেরিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক নানা বিষয় নিয়ে কাশেম ও রোকসানার মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। এর ধারাবাহিকতায় গত শুক্রবার দিবাগত রাতেও দুজনের মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে কাশেম তার স্ত্রীকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে। মারধরের পর রাতের কোনো এক সময় রোকসানাকে বাড়ির পাশের একটি শুকনো গাছের ডালের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রেখে কাশেম এলাকা ছেড়ে পালিয়ে যান।

শনিবার ভোরে স্থানীয় লোকজন গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে জাহাজমারা তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে লাশ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী কাশেম পলাতক রয়েছেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এর আগেও কাশেমের রডের আঘাতে রোকসানার চার মাসের অনাগত সন্তান নষ্ট হয়ে গিয়েছিল। এলাকায় আগেও এমন ঘটনা ঘটিয়ে প্রভাব খাটিয়ে আর্থিক মীমাংসার মাধ্যমে পার পাওয়ার অভিযোগ রয়েছে উল্লেখ করে তারা এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরসহ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page