October 21, 2026, 2:05 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধ পারাপারের সময় ১২ জন আটক সত্য-ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে : আইনমন্ত্রী জ্বালানি সহ‌যো‌গিতা নি‌য়ে বাংলাদেশ-আলজেরিয়ার ম‌ধ্যে সম‌ঝোতা সই ৭ দিন বন্ধ থাকবে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম রাজশাহীতে সিমেন্টের বস্তা থেকে ১০৩ ককটেল উদ্ধার যশোরের বেনাপোলে ১৮টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক মাগুরায় বাস কাউন্টার থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার ইরান থেকে কোনো ইউরেনিয়াম বের হবে না : ইরানের নিরাপত্তা সচিব মদিনার আকাশে ৪ ড্রোন ভূপাতিত করলো সৌদি আরব
এইমাত্রপাওয়াঃ

ইরান থেকে কোনো ইউরেনিয়াম বের হবে না : ইরানের নিরাপত্তা সচিব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যস্থতা করতে তেহরান সফরে থাকা পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনীরকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মহসেন রেজাই পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে দেশ থেকে কোনো সমৃদ্ধ ইউরেনিয়াম বাইরে পাঠাবে না তেহরান। পাশাপাশি তিনি জানান, ইরানের দেওয়া শর্ত পূরণ এবং বিশ্বাসযোগ্য পদক্ষেপ না নেওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো শান্তি আলোচনা শুরু হবে না।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভিকে সঙ্গে নিয়ে গত জুন মাসের পর পঞ্চমবারের মতো ইরান সফরে যাওয়া সেনাপ্রধান অসীম মুনীর মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ইরানি নেতৃবৃন্দ ওয়াশিংটনের ওপর অনাস্থার কথা উল্লেখ করে জানান, জুন মাসে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্র লঙ্ঘন করেছিল, ফলে তাদের সাতটি শর্ত না মানা পর্যন্ত কোনো আলোচনা সম্ভব নয়।

 

ইরানের দেওয়া প্রধান শর্তগুলোর মধ্যে রয়েছে সমুদ্রবন্দরের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার, তেল রপ্তানির ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং সব ফ্রন্টে শত্রুতা বন্ধ করা। বিপরীতে ওয়াশিংটন ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধের দাবি জানাচ্ছে এবং প্রয়োজনে বৃহত্তম অ-পারমাণবিক বোমা ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের হুমকিও বিবেচনা করছে।

 

আট মাস ধরে চলতে থাকা এই মার্কিন-ইরান সংঘাত নিরসনে গত জুনে একটি যুদ্ধবিরতি কাঠামো তৈরি হলেও প্রণালীতে নৌচলাচল ও পারমাণবিক কর্মসূচির মতো বিষয়গুলোতে সমঝোতা না হওয়ায় তা ভেস্তে যায়। উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের সংঘাত এড়াতে মধ্যস্থতা চালিয়ে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান।

আজকের বাংলা তারিখ

  • ২১শে অক্টোবর, ২০২৬
  • ৬ই কার্তিক, ১৪৩৩
  • ৯ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page