October 22, 2026, 4:51 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন কার্যক্রম যশোরে সারের ডিলার নিয়োগে দলীয়করনে সংবাদ সম্মেলনে জামায়াতের ৫ এমপির তোপ মাগুরায় নিম্নমানের সড়ক নির্মাণের সংবাদ সংগ্রহে দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : স্পিকার বট ও গুপ্ত শুধু জামায়াত-আওয়ামী লীগের মধ্যে নয়, আমাদের মধ্যেও আছে : স্থানীয় সরকার মন্ত্রী সাজেকে ৩০ থেকে ৪০ রাউন্ড গুলিবর্ষণ করেছে ইউপিডিএফ : আইএসপিআর রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা মাদারীপুরে বোরকা পরে হামলা করতে গিয়ে যুবক খুন ইরানের সঙ্গে কোনো আলোচনা চলছে না : ট্রাম্প ২৪ ঘণ্টায় ৭ জাহাজে আঘাত হেনেছে ইরান : আইআরজিসি
এইমাত্রপাওয়াঃ

২৪ ঘণ্টায় ৭ জাহাজে আঘাত হেনেছে ইরান : আইআরজিসি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পারস্য উপসাগরের উত্তরাঞ্চলে অবৈধ তেল স্থানান্তরের সঙ্গে জড়িত চারটি জাহাজকে তাদের বাহিনী লক্ষ্যবস্তু করেছে এবং এর ফলে সেগুলোতে আগুন ধরে গেছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রিভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সংস্থাটি এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালির পশ্চিমে আরও তিনটি জাহাজ মাইন বিস্ফোরণের শিকার হয়েছে।

আইআরজিসি নৌবাহিনী উল্লেখ করে, বিশাল জাতীয় সমর্থনে তাদের নৌসেনারা হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা অব্যাহত রেখেছে। বেআইনিভাবে মাইন পোঁতা পথ দিয়ে জাহাজ চলাচলে যুক্তরাষ্ট্রের উসকানির কারণেই দিন দিন সামুদ্রিক দুর্ঘটনা বাড়ছে বলে অভিযোগ করে তারা।

মার্কিন বাহিনীকে কড়া হুঁশিয়ারি দিয়ে আইআরজিসি নৌবাহিনী সতর্ক করে জানিয়েছে, এই প্রবণতা অব্যাহত থাকলে সংঘাতের পরিধি আঞ্চলিক মার্কিন সামরিক ঘাঁটিগুলো পর্যন্ত বিস্তৃত হবে।

 

আজকের বাংলা তারিখ

  • ২২শে অক্টোবর, ২০২৬
  • ৭ই কার্তিক, ১৪৩৩
  • ১০ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page