October 25, 2026, 1:04 pm
শিরোনামঃ
চার দিনের জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান পলাতক শক্তির কোনো অপতৎপরতা মেনে নেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাদক সংশ্লিষ্টতায় দুই মাসে ২৭ পুলিশ সদস্যকে কারাগারে পাঠিয়েছি : আইজিপি ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্ট মার্টিন রংপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে ২ জন নিহত নারায়ণগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার নিয়মিত বেতন পরিশোধ না করায় কুয়েতে ৮৮৪৯ কোম্পানির বিরুদ্ধে পদক্ষেপ অন্তর্বর্তী চুক্তি ভেস্তে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রই দায়ী : ইরানের প্রেসিডেন্ট মার্কিন নির্বাচনে ট্রাম্পের দলকে ৪৪ কোটি ৩০ লাখ ডলার অনুদান দিলেন ইলন মাস্ক যশোরে ছাত্রলীগ নেতা সোহান আটক
এইমাত্রপাওয়াঃ

নারায়ণগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বামীর বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম ফারজানা ইসলাম। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের স্নাতকোত্তর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

রোববার (২৫ অক্টোবর) এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী। এর আগে শনিবার রাতে নারায়ণগঞ্জ ফতুল্লা থানার সাইনবোর্ড এলাকায় নিহতের স্বামী নাজমুল ইসলামের বাসা থেকে মরদেহটি ঘটনা ঘটে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য নাজমুলকে আটক করেছে। তবে প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

নাজমুল ইসলামও একই বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

ফারজানার ভাই আরিফুল ইসলাম বলেন, বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে তার বোনকে শারীরিক নির্যাতন করা হতো। নির্যাতনের মুখে গত বছরের ডিসেম্বরে তিনি বাবার বাড়িতে চলে যান। পরে স্বামীর বিরুদ্ধে নারী নির্যাতনের মামলাও করেন।

সম্প্রতি দুই পরিবারের সমঝোতায় মামলাটি প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়। মামলা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত হওয়ার পর তার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন আরিফুল। তিনি জানান, মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও বোনের সঙ্গে তার স্বাভাবিক কথা হয়েছিল।

তার ভাষ্য, তখন ফারজানার কথাবার্তায় অস্বাভাবিক কিছু মনে হয়নি। এরপর রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে তাকে ফোন করে ফারজানার মৃত্যুর খবর জানানো হয়।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, পারিবারিক কলহ থেকে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে এবং আত্মহত্যা প্ররোচনা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আজকের বাংলা তারিখ

  • ২৫শে অক্টোবর, ২০২৬
  • ১০ই কার্তিক, ১৪৩৩
  • ১৩ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page