October 26, 2026, 5:33 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে টোকিওতে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান মানবপাচার প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন : রেলমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জুলাইয়ে ‘কোটা’ ছাত্র আন্দোলনের পক্ষে ছিল : আইনজীবী নারায়ণগঞ্জে স্ট্যান্ড দখল নিয়ে অটোরিকশাচালকদের দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত রংপুরে শিক্ষকের ছেলেকে চোর সন্দেহে গণপিটুনিতে হত্যার অভিযোগ সৌদি-তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান নোবেল না পাওয়ায় ক্ষুব্ধ, নরওয়েকে ‘জঘন্য দেশ’ বলে আখ্যা ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

নারায়ণগঞ্জে স্ট্যান্ড দখল নিয়ে অটোরিকশাচালকদের দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নারায়ণগঞ্জের বন্দরে অটোরিকশার স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে দুই পক্ষের চালকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১৫ জন অটোরিকশাচালক আহত হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সকালে বন্দর খেয়াঘাট সংলগ্ন অটোরিকশা স্ট্যান্ডে সংঘর্ষের ঘটনাটি ঘটে।

আহতরা হলো মো. বিল্লাল হোসেন (২৩), সিয়াম (১৯), আজিম (৩৫), রুবেল (৪৮), আলী (৪৫), সোহাগ (২৫), ইয়াসিন (২৮), মাকসুদা বেগম (৩৫), মো. জুনায়েদ (২৫), শাহিদুল ইসলাম শাহিন (৪০), সাগর (৩০), পাপ্পু (৩০), নাজমুল (২২), লিংকন (৩৩)।

আহতদের বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে রেফার্ড করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গত সোমবার সকালে বন্দর খেয়াঘাট এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশায় যাত্রী তুলছিলেন বন্দর-নবীগঞ্জ রুটের অটো রিকশাচালকরা। এ সময় স্থানীয় অজিতের নেতৃত্বে অপর পক্ষের কয়েকজন চালক এসে তাদের ওই স্ট্যান্ড থেকে যাত্রী তুলতে বাধা দেয় এবং নিষেধ করে। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

আহত চালক মো. জুনায়েদ জানান, সকালে আমরা নিয়ম অনুযায়ী খেয়াঘাট থেকে যাত্রী তুলছিলাম। এ সময় কয়েকজন এসে আমাদের বাধা দেয়। তাদের কথা না শুনে যাত্রী তোলা অব্যাহত রাখলে তারা আমাদের ওপর হামলা চালায় ও মারধর করে। ঘটনার পর থেকে বন্দর-নবীগঞ্জ এবং বন্দর-চৌধুরী বাড়ি রুটে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। অটোরিকশা চালকরা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। উভয়পক্ষকে নিয়ে বসে মীমাংসার চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে অক্টোবর, ২০২৬
  • ১১ই কার্তিক, ১৪৩৩
  • ১৪ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page