November 5, 2026, 10:54 am
শিরোনামঃ
এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে : রাষ্ট্রপতি মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা দেখছে না ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেপ্তার নয় বিষয়টি বিবেচনায় আছে : তথ্য প্রতিমন্ত্রী সুনামগঞ্জে তরুণ-তরুণীর প্রেম ও বিয়ের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১৫ জন আহত মুন্সিগঞ্জে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা সৌদি আরবের সঙ্গে সিরিয়ার প্রতিরক্ষা চুক্তি সই ইরান যুদ্ধের কারণেই হেরেছি : মার্কিন ভাইস প্রেসিডেন্ট আমাকে সরাতে গেলে ডেমোক্রাটরাই ধ্বংস হয়ে যাবে : ট্রাম্প ঝিনাইদহের মহেশপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জন
এইমাত্রপাওয়াঃ

পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেপ্তার নয় বিষয়টি বিবেচনায় আছে : তথ্য প্রতিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আদালতের পরোয়ানা ছাড়া কোনো সাংবাদিককে যেন গ্রেপ্তার করা না হয়, সেই বিধান সাইবার সুরক্ষা আইনে অন্তর্ভুক্ত করার বিষয়টি সরকার বিবেচনা করছে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সব অংশীজনের সঙ্গে আলোচনা শেষ হলে চলতি বছরের মধ্যেই সাইবার সুরক্ষা আইন করা হতে পারে। তবে এটি একটি স্পর্শকাতর আইন হওয়ায় সরকার বিষয়টি নিয়ে কোনো তাড়াহুড়া করতে চায় না।

বুধবার ডিবিসি নিউজের সাংবাদিকদের গ্রেপ্তারের খবরের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তথ্য প্রতিমন্ত্রী তা অস্বীকার করেন। তিনি বলেন, ডিবিসির সাংবাদিকদের গ্রেপ্তার করা হয়েছে—এ তথ্য ঠিক নয়। তাদের মূলত সাময়িকভাবে হেফাজতে নেওয়া হয়েছিলো এবং পরে ছেড়ে দেওয়া হয়েছে। তাদের সুরক্ষার পাশাপাশি প্রতিষ্ঠানকে রক্ষা করার বিষয়ও এখানে জড়িত ছিল। হয়তো সেই কারণেই তাদের কিছুক্ষণের জন্য সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছিলো। তাছাড়া আইনের ঊর্ধ্বে তো কেউ নন।

চলমান তৈরি পোশাক খাতের শ্রমিক আন্দোলন প্রসঙ্গে প্রতিমন্ত্রী মন্তব্য করেন, বর্তমানে গার্মেন্টস খাতে যে আন্দোলন চলছে, তা মূলত রাজনৈতিকভাবে ফ্রেম করা একটি বিষয়।

 

 

আজকের বাংলা তারিখ

  • ৫ই নভেম্বর, ২০২৬
  • ২১শে কার্তিক, ১৪৩৩
  • ২৪শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page