November 5, 2026, 11:06 am
শিরোনামঃ
এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে : রাষ্ট্রপতি মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা দেখছে না ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেপ্তার নয় বিষয়টি বিবেচনায় আছে : তথ্য প্রতিমন্ত্রী সুনামগঞ্জে তরুণ-তরুণীর প্রেম ও বিয়ের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১৫ জন আহত মুন্সিগঞ্জে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা সৌদি আরবের সঙ্গে সিরিয়ার প্রতিরক্ষা চুক্তি সই ইরান যুদ্ধের কারণেই হেরেছি : মার্কিন ভাইস প্রেসিডেন্ট আমাকে সরাতে গেলে ডেমোক্রাটরাই ধ্বংস হয়ে যাবে : ট্রাম্প ঝিনাইদহের মহেশপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জন
এইমাত্রপাওয়াঃ

এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে : রাষ্ট্রপতি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে সামঞ্জস্য রেখে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যেন কোনোভাবেই মানুষের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে না পারে, সে বিষয়ে বিজ্ঞানী, প্রযুক্তিবিদ ও ব্যবসায়ীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রাষ্ট্রপতি সতর্কবার্তা দিয়ে বলেন, এআই মানুষের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলে পুরো মানব সভ্যতা এক অস্তিত্ব সংকটে পড়বে। তাই প্রযুক্তির চরম উৎকর্ষের মধ্যেও মানবকল্যাণ এবং মানুষের সর্বময় নিয়ন্ত্রণ বজায় রাখাই হবে আমাদের প্রধান অগ্রাধিকার।

তিনি বলেন, বিশ্ব আজ এক মহাবিপ্লব ও রূপান্তরের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, যার মূল চালিকাশক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা। বৈশ্বিক অঙ্গনে আগামী দিনে বাংলাদেশের অবস্থান কোথায় দাঁড়াবে, তা বহুলাংশে নির্ধারণ করবে এই প্রযুক্তির সঠিক ব্যবহার ও প্রয়োগ।

দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক লক্ষ্যের কথা স্মরণ করিয়ে দিয়ে রাষ্ট্রপতি বলেন, আমাদের তরুণ প্রজন্ম চতুর্থ শিল্পবিপ্লবের অগ্রবর্তী সৈনিক। এ তরুণ শক্তি ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে সম্মিলিতভাবে কাজ করলে ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার জাতীয় লক্ষ্য অর্জন সম্ভব হবে।

এ সময় এআইকে কেবল লোকবল বা ব্যয় কমানোর সীমিত হাতিয়ার হিসেবে ব্যবহার না করার পরামর্শ দেন রাষ্ট্রপতি। তিনি দেশীয় ব্যবসায়ীদের প্রতি উদ্ভাবনী পণ্য সৃষ্টি, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং নতুন নতুন খাত উন্মোচনের মাধ্যমে বাড়তি কর্মসংস্থান তৈরির মাধ্যম হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগানোর আহ্বান জানান।

 

আজকের বাংলা তারিখ

  • ৫ই নভেম্বর, ২০২৬
  • ২১শে কার্তিক, ১৪৩৩
  • ২৪শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page