November 15, 2026, 11:59 am
শিরোনামঃ
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু কাজে লাগাবো : তুরস্কের প্রেসিডেন্ট শেখ হাসিনা দেশে ফিরলে তার দণ্ড কার্যকর হবে : রিজভী পাবনা মানসিক হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নেওয়ার অভিযোগে ৬ জন আটক দিনাজপুরে বাড়ির দরজার সামনে থেকে প্রবাসীর মরদেহ উদ্ধার আকাশ থেকে ফিরে এল বিশালাকার ‘স্টারশিপ’, প্রথমবারের মতো ধরে ফেলল স্পেসএক্স গোপনে আরব দলগুলোর সমর্থন চেয়েছেন নেতানিয়াহু পুরুষ চিকিৎসক ‘মাহরাম’ না হওয়ায় নারী রোগীদের ‘চিকিৎসা বন্ধ’ আফগানিস্তানে ঝিনাইদহের মহেশপুরে হত্যা মামলার আসামি যশোরের চৌগাছা থেকে আটক
এইমাত্রপাওয়াঃ

গোপনে আরব দলগুলোর সমর্থন চেয়েছেন নেতানিয়াহু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রকাশ্যে আরব রাজনৈতিক দলগুলোর তীব্র বিরোধিতা করলেও আড়ালে সরকার গঠনে তাদের সমর্থন চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শুক্রবার (১৩ নভেম্বর) এমন বিস্ফোরক দাবি তুলেছেন ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের আরব জয়েন্ট লিস্টের সংসদ সদস্য (এমপি) আহমাদ তিবি।

নিজের দাবির স্বপক্ষে প্রমাণ হিসেবে নেতানিয়াহুর দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী নাতান এশেলের পাঠানো ব্যক্তিগত বার্তার কথাও সামনে এনেছেন তিনি। এ ঘটনায় ইসরায়েলের রাজনীতিতে নতুন করে তীব্র বিতর্ক ও তোলপাড় শুরু হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’-এর প্রতিবেদনে জানানো হয়েছে, চ্যানেল ১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে আহমাদ তিবি অভিযোগ করেন, বিরোধী দল ইয়াশারের চেয়ারম্যান গাদি আইজেনকোটের নেতৃত্বে বিকল্প সরকার গঠনের উদ্যোগ ঠেকাতে নেতানিয়াহুর পক্ষ থেকে আরব আইনপ্রণেতাদের সঙ্গে গোপনে যোগাযোগ করা হয়েছিল।

তিবির ভাষ্য অনুযায়ী, নির্বাচনের এক সপ্তাহ আগে, ভোটগ্রহণ শেষ হওয়ার পরদিন এবং নির্বাচনের ফল প্রকাশের পরও নেতানিয়াহুর ব্যক্তিগত উপদেষ্টা নাতান এশেল তাকে বার্তা পাঠিয়েছিলেন। সাক্ষাৎকারে নিজের মুঠোফোনের কয়েকটি বার্তা ক্যামেরার সামনে তুলে ধরেন তিবি। তবে ছবির মান অস্পষ্ট থাকায় দর্শকদের পক্ষে বার্তাগুলোর লেখা স্পষ্টভাবে পড়া সম্ভব হয়নি।

তিবি অভিযোগ করেন, এসব গোপন যোগাযোগ নেতানিয়াহুর প্রকাশ্য রাজনৈতিক অবস্থানের সঙ্গে তাঁর ব্যক্তিগত তৎপরতার চরম বৈপরীত্য বা দ্বিচারিতা তুলে ধরে। প্রকাশ্যে আরব দলগুলোর সঙ্গে যেকোনো সহযোগিতার বিরোধিতা করলেও রাজনৈতিক স্বার্থে তাদের সমর্থন আদায়ের চেষ্টা করেছে ক্ষমতাসীন লিকুদ পার্টি।

সাধারণত ব্যক্তিগত কথোপকথন প্রকাশ্যে আনেন না জানিয়ে আহমাদ তিবি বলেন, নেসেটে নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্যের পরই তিনি নিজের অবস্থান পরিবর্তন করে এসব তথ্য প্রকাশ করতে বাধ্য হয়েছেন।

সাক্ষাৎকারে নেতানিয়াহুকে উদ্দেশ করে তিবি বলেন, আপনি ভণ্ড। নির্বাচনের এক সপ্তাহ আগে, নির্বাচনের পরদিন এবং ফল প্রকাশের পরও আপনি আপনার ব্যক্তিগত উপদেষ্টাকে আমার কাছে পাঠিয়েছেন।

তিবি আরও দাবি করেন, নেতানিয়াহু সরকারের একজন মন্ত্রী চলতি সপ্তাহেও তার সঙ্গে যোগাযোগ করে আইজেনকোটের নেতৃত্বে সরকার গঠনের পক্ষে ভোট না দিতে এবং নতুন নির্বাচনের পক্ষে অবস্থান নিতে অনুরোধ করেছিলেন। ওই মন্ত্রী নাকি তাকে বলেছিলেন, তাদের বিশ্বাস করবেন না, তারা আপনাদের নেবে না। বরং আমাদের আবার নির্বাচনে যাওয়াই ভালো।

অন্যদিকে, আহমাদ তিবির আনা সব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টি। চ্যানেল ১২-কে দেওয়া প্রতিক্রিয়ায় দলটি অভিযোগগুলোকে ‘সম্পূর্ণ মিথ্যা’ অভিহিত করে দাবি করেছে, আরব রাজনৈতিক দলগুলো নিজেদের রাজনৈতিক গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠার চেষ্টা করছে। লিকুদ পার্টির ভাষ্য, যেসব দল জাতীয় সংগীতের প্রতি অসম্মান দেখায় এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সেনাদের ক্ষতি করে, তাদের সঙ্গে লিকুদ কোনো ধরনের সহযোগিতা করে না।

আজকের বাংলা তারিখ

  • ১৫ই নভেম্বর, ২০২৬
  • ১লা অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page