November 15, 2026, 11:59 am
শিরোনামঃ
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু কাজে লাগাবো : তুরস্কের প্রেসিডেন্ট শেখ হাসিনা দেশে ফিরলে তার দণ্ড কার্যকর হবে : রিজভী পাবনা মানসিক হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নেওয়ার অভিযোগে ৬ জন আটক দিনাজপুরে বাড়ির দরজার সামনে থেকে প্রবাসীর মরদেহ উদ্ধার আকাশ থেকে ফিরে এল বিশালাকার ‘স্টারশিপ’, প্রথমবারের মতো ধরে ফেলল স্পেসএক্স গোপনে আরব দলগুলোর সমর্থন চেয়েছেন নেতানিয়াহু পুরুষ চিকিৎসক ‘মাহরাম’ না হওয়ায় নারী রোগীদের ‘চিকিৎসা বন্ধ’ আফগানিস্তানে ঝিনাইদহের মহেশপুরে হত্যা মামলার আসামি যশোরের চৌগাছা থেকে আটক
এইমাত্রপাওয়াঃ

শেখ হাসিনা দেশে ফিরলে তার দণ্ড কার্যকর হবে : রিজভী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তার বিরুদ্ধে দেওয়া দণ্ড কার্যকর করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (১৫ নভেম্বর) জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।

 

রিজভী বলেন, আওয়ামী লীগের পতন হলেও ফ্যাসিবাদী তৎপরতা বন্ধ হয়নি। দলটির নেতাকর্মীরা গোপনে নাশকতা, অগ্নিসংযোগ ও বোমাবাজি চালাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, পতিত ফ্যাসিবাদী শক্তি দেশের ভেতরে ও বাইরে থেকে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে।

তিনি আরও বলেন, গার্মেন্টস শিল্পেও নিজেদের মালিকানাধীন প্রতিষ্ঠানের মাধ্যমে অস্থিরতা তৈরির চেষ্টা করছে ফ্যাসিবাদী শক্তি। দেশের স্বার্থ বিসর্জন দিয়ে নিজেদের স্বার্থ উদ্ধারের চেষ্টা সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।

 

আজকের বাংলা তারিখ

  • ১৫ই নভেম্বর, ২০২৬
  • ১লা অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page