November 21, 2026, 4:58 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি দেওয়ার নামে ১ লাখ ২০ হাজার টাকা নেওয়ার অভিযোগ ঝিনাইদহের মহেশপুরে প্রাইভেটকারসহ ১ হাজার ৪৩১ বোতল ভারতীয় সিরাপ জব্দ ; ১ জন আটক ঝিনাইদহের মহেশপুরে জমি নিয়ে বিরোধে বাবার মরদেহ দাফনে বাধা ; ১৮ ঘণ্টা পর দাফন মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত যশোরের শার্শায় সাড়ে ১২শ’ গ্রাম গাঁজাসহ যুবক আটক যশোরে সন্ত্রাসবিরোধী আইনে ২ জন আটক যশোরের শার্শায় কৃষক লীগ নেতা জাকির আটক যশোরে টানা ৩২ ঘন্টার বৃষ্টিতে কৃষকের স্বপ্ন পানির নিচে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে : রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
এইমাত্রপাওয়াঃ

যশোরে সন্ত্রাসবিরোধী আইনে ২ জন আটক

ইয়ানূর রহমান : যশোরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগ ও সোস্ব কর্মী ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করেছে।

স্থানীয় সুত্রে জানা যায়, যশোরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মঈনুর রহমানকে আটক করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) সকাল আটটার দিকে শহরের ধোপাখোলা এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মঈনুর রহমান ধোপাখোলা এলাকার নুরুজ্জামানের ছেলে। তিনি সদর উপজেলার আরবপুর ইউনিয়ন পরিষদের সদস্য।

পুলিশ জানায়, গত ১ নভেম্বর ভোরে শহরের লালদীঘিরপাড় মাইকপট্টি মোড় এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২০০ থেকে ২২০ জন নেতা-কর্মী জড়ো হয়ে সরকারবিরোধী স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেন। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়। মামলার তদন্তে মঈনুর রহমানের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়।

মামলার তদন্ত কর্মকর্তা সদর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুর উন নবী জানান, গ্রেপ্তার মঈনুর রহমানকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে নাশকতা মামলায় যশোরের অভয়নগরে রাসেল গাজী (৩১) নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) সকালে নওয়াপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পাঁচকবর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক রাসেল গাজী পাঁচকবর এলাকার হোসেন আলী গাজীর ছেলে। তিনি নওয়াপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি। অভয়নগর থানার ওসি জিয়াউর রহমান দুপুরে এ খবর নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে উপজেলার গুয়াখোলা গ্রামের হাসান শেখ বাদী হয়ে অভয়নগর থানায় নাশকতার অভিযোগে একটি মামলা করেন। মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও মৎস্যজীবী লীগের ৪০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ৯০ জনকে আসামি করা হয়েছে।

অভয়নগর থানার ওসি জিয়াউর রহমান বলেন, বৃহস্পতিবার করা নাশকতার মামলায় রাসেল গাজীকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page