November 23, 2026, 12:08 pm
শিরোনামঃ
পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বাংলাদেশ সফরে ভিভিআইপি মর্যাদা পাচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী যারা পাস করেছেন তাদের ভর্তি পরীক্ষা আটকে রাখা যায় না : অ্যাটর্নি জেনারে নেত্রকোণায় টোল আদায়কারীর ঘুষিতে জুলাই যোদ্ধা নিহত কিশোরগঞ্জে দুদক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করলো দুর্বৃত্তরা মুন্সীগঞ্জে ডাকাতি করতে গিয়ে স্ত্রীর সামনেই স্বামীকে বেঁধে পিটিয়ে হত্যা বছরে ৩৮৪ টন স্বর্ণ উৎপাদন করে শীর্ষে এশিয়ার দেশ ইরানের হামলার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করলেন ট্রাম্প নীরবে পারমাণবিক অস্ত্রের মজুত বাড়াচ্ছে উত্তর কোরিয়া যশোরে ছাত্রলীগের সদস্যসহ ১৩ জন আটক
এইমাত্রপাওয়াঃ

বছরে ৩৮৪ টন স্বর্ণ উৎপাদন করে শীর্ষে এশিয়ার দেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্ববাজারে মূল্যবান ধাতু হিসেবে স্বর্ণের চাহিদা সব সময়ই বেশি। অলংকার তৈরি থেকে শুরু করে বিনিয়োগ ও অর্থনৈতিক নিরাপত্তা বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে স্বর্ণের। আর এই মূল্যবান ধাতু উৎপাদনে বিশ্বের অন্য সব দেশকে ছাড়িয়ে গেছে চীন।

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে চীনে মোট ৩৮৪ দশমিক ৩ টন স্বর্ণ উৎপাদিত হয়েছে। এর আগের বছর অর্থাৎ ২০২৪ সালেও ৩৮০ দশমিক ২ টন সোনা উৎপাদন করে তালিকার শীর্ষে ছিল দেশটি।

শুধু উৎপাদনেই নয়, স্বর্ণের ব্যবহারের দিক থেকেও বিশ্বে এগিয়ে রয়েছে চীন। দেশটি নিজস্ব খনি থেকে স্বর্ণ উত্তোলনের পাশাপাশি বিদেশ থেকে আমদানি করা কাঁচামাল প্রক্রিয়াজাত করেও স্বর্ণ উৎপাদন করে।

চায়না গোল্ড অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত চীনে দেশীয় ও আমদানি করা কাঁচামাল মিলিয়ে মোট ৩৪৭ দশমিক ৯৯ টন স্বর্ণ উৎপাদিত হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় উৎপাদন কমেছে ১১ দশমিক ৪৪ শতাংশ।

এর মধ্যে নিজস্ব খনির কাঁচামাল থেকে ২২০ দশমিক ৯৩৫ টন এবং আমদানি করা কাঁচামাল থেকে ১২৭ দশমিক ০৫৫ টন স্বর্ণ উৎপাদিত হয়েছে।

উৎপাদন কমলেও স্বর্ণের ব্যবহার বেড়েছে দেশটিতে। চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে চীনে মোট ৬৮৪ দশমিক ৬২৩ টন স্বর্ণ ব্যবহৃত হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এ হার ০ দশমিক ২৮ শতাংশ বেশি।

তবে স্বর্ণের ব্যবহারের ধরনে পরিবর্তন লক্ষ করা গেছে। এ সময়ে গয়না তৈরিতে স্বর্ণের ব্যবহার ৩৩ দশমিক ৮৬ শতাংশ কমে ১৭৮ দশমিক ৬১২ টনে দাঁড়িয়েছে। বিপরীতে স্বর্ণের বার ও কয়েন কেনার পরিমাণ ২৬ দশমিক ২৬ শতাংশ বেড়ে হয়েছে ৪৪৪ দশমিক ৫৭৬ টন। মূলত বিনিয়োগের উদ্দেশ্যে সাধারণ মানুষ এসব স্বর্ণ কিনছেন।

এ ছাড়া শিল্পসহ অন্যান্য খাতে ৬১ দশমিক ৪৩৪ টন স্বর্ণ ব্যবহৃত হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৪১ শতাংশ বেশি।

চায়না গোল্ড অ্যাসোসিয়েশনের তথ্য বলছে, চলতি বছরের প্রথম নয় মাসে স্বর্ণ দাম প্রথম দিকে বাড়লেও পরবর্তী সময়ে কিছুটা কমেছে। তবে সামগ্রিকভাবে দাম উচ্চপর্যায়ে রয়েছে। স্বল্প সময়ের মধ্যে দামের ওঠানামা বেড়ে যাওয়ায় এ বাজারে বিনিয়োগের ঝুঁকিও বাড়ছে।

যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবালডেটার তথ্য অনুযায়ী, বিশ্বে বর্তমানে ১ হাজার ৩৫২টির বেশি স্বর্ণের খনি চালু রয়েছে। এর মধ্যে ১১৭টি খনি রয়েছে চীনে।

২০২৩ সালের উৎপাদনের হিসাব অনুযায়ী, দেশটির উল্লেখযোগ্য পাঁচটি স্বর্ণের খনি হলো—শাসি কপার মাইন, ইশিংঝাই গোল্ড মাইন, সানশানদাও গোল্ড মাইন, জিয়াওজিয়া গোল্ড মাইন ও দে শিং মাইন।

এসব খনির মধ্যে শাসি কপার মাইন থেকে ২০২৩ সালে প্রায় ৬ লাখ ৪৯ হাজার ১৮০ আউন্স স্বর্ণ উৎপাদিত হয়েছিল। অন্যদিকে ইশিংঝাই গোল্ড মাইন থেকে উৎপাদিত হয়েছিল প্রায় ১ লাখ ৯২ হাজার ২৪০ আউন্স।

এ ছাড়া সানশানদাও, জিয়াওজিয়া ও দে শিং খনিও চীনের স্বর্ণ উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

আজকের বাংলা তারিখ

  • ২৩শে নভেম্বর, ২০২৬
  • ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১২ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page